• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠির প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির যাত্রা শুরু

বাধন রায় ( বরিশাল ) ঝালকাঠি থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

ঝালকাঠির প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির যাত্রা শুরু
ঝালকাঠি প্রেসক্লাবে নব নির্বাচিত ১১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি ২ বছরের জন্য প্রেসক্লাব পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। মঙ্গলবার দিবাগতরাত ৭টায় বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ও নতুন কমিটির সহ-সভাপতি মোঃ আক্কাস সিকদার নতুন কমিটির সাধারণ সম্পাদক মানিক রায়ের কাছে আনুষ্ঠানিকভাবে দয়িত্ব হস্তান্তর করার মধ্যদিয়ে নতুন কমিটির যাত্রা শুরু হলো।

বিদায়ী কমিটির সভাপতি চিত্ত রঞ্জন দত্তের সভাপতিত্বে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নির্বাচন পরিচালক বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আনোয়ার হোসেন আনু, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যদের মধ্যে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নব নির্বাচিত সভাপতি কাজী খলিলুর রহমান,নবনির্বাচিত সহ-সভাপতি মাসুদুল আলম, সম্পাদক মানিক রায়, নতুন কমিটির সহসাধারণ সম্পাদক কে এম সবুজ, নির্বাহী সদস্য মু. আব্দুর রশিদ, মাঈনুল হক লুপু, আব্দুল জলিল এবং প্রেসক্লাব সদস্যদের মধ্যে জহিরুল ইসলাম জুয়েল ও শফিকুল ইসলাম সৈকত বক্তব্য রাখেন। গত ২২ জানুয়ারি প্রেসক্লাব নির্বাচনে কাজী খলিলুর রহমান সভাপতি ও মানিক রায় সাধারণ সম্পাদকসহ ১১ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হয়েছে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১০ ফেব্রুয়ারি/জই


আরো বিভন্ন ধরণের নিউজ