ঝালকাঠিতে বাল্যবিবাহ প্রতিরোধে কাজী ও পুরোহিতদের প্রশিক্ষণ
ঝালকাঠি প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ সহযোগীতায় রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) কর্তৃক বাস্তবায়িত বাংলাদেশে বাল্য বিবাহ প্রতিরোধ প্রকল্প এর আ্ওতায় ঝালকাঠি জেলায় দুইদিন ব্যাপি কাজী্ ও অনিবন্ধিত বিবাহ সম্পাদনকারী ঘটক, ইমাম, পুরোহিতদের বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, জেন্ডার সমতা,শিশু অধিকার্ ও সুরক্ষা’ বিষয়ক প্রশিক্ষণ ২০২২,
বুধবার সকাল ১০টায়, ঝালকাঠি পৌরআদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপক্ষে শুরু হয়েছে।
প্রশিক্ষণের মূখ্য প্রশিক্ষক ছিলেন সাইফুল ইসলাম সোহাগ, পুলিশ পরিদর্শক (তদন্ত কর্মকর্তা) , ঝালকাঠি সদর থানা। প্রশিক্ষণে আরো উপস্থিত ছিলেন রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (আরডিএফ) এরমনিটরিং কো-অর্ডিনেটর, কমিউনিকেশন কো-অর্ডিনেটর,ইউনিয়ন কো-অর্ডিনেটরগণ।
প্রশিক্ষণের প্রশিক্ষণার্থী হিসেবে ছিলেন ঝালকাঠি পৌরসভার মোট ৫৪ জন কাজী ্ও অনিবন্ধিত বিবাহ সম্পাদনকারী ঘটক, ইমাম, পুরোহিত । গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ও প্ল্যান ইন্টারন্যাশনাল কানাডা এর অর্থায়ন করেছে।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১০ ফেব্রুয়ারি/জই