টেকনাফ ১৬ এপিবিএনের অভিযানে ইয়াবা ও বিদেশি পিস্তলসহ, ২,জন রোহিঙ্গা আটক।সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাত সোয়া একটার সময় তাদের আটক করতে সক্ষম হয় ১৬ এপিবিএনের চৌকস আভিযানিক দল।এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৭.৬৫ এম এম ০১টি বিদেশী পিস্তল-৫ রাউন্ড গুলি সহ ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট।এদিকে এপিবিএনের মিডিয়া কর্মকর্তার দেওয়া তথ্য মতে,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ক্যাম্প-২১ টেকনাফ উপজেলার চাকমারকুল এর (বি-৩) ব্লকের উমর ইবনে খাত্তাব জামে মসজিদের উত্তর পার্শ্বে কাচা রাস্তার উপর কয়েকজন রোহিঙ্গা ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে চাকমারকুল এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স অভিযান পরিচালনাকালে রাত আনুমানিক সোয়া একটার সময় (বি০৩) ব্লকে পৌঁছালে এপিবিএন এর উপস্থিতি টের পেয়ে কয়েকজন দৌঁড়ে পালানোর সময় উমর ইবনে খাত্তাব জামে মসজিদের উত্তর পার্শ্বে কাচা রাস্তার উপর হতে রোহিঙ্গা ১। আরকান (১৯) পিতা – রশিদ আহমেদ ,মাতা – কালা বিবি ও ২। মহিবুল্লাহ (৩৭) পিতা – মৃত নুর আলম ক্যাম্প ২২ দ্বয়কে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ, ৫ রাউন্ড গুলি ও ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামিদ্বয়কে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৮ফেব্রুয়ারি/জই