• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে শুরু হয়েছে ৫০তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা

বাধন রায় ( বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ৪ মার্চ, ২০২২

ঝালকাঠিতে শুরু হয়েছে দু’দিন ব্যাপি জেলা পর্যায়ে ৫০তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীত কালীন ক্রীড়া প্রতিযোগীতা। ঝালকাঠির সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে দু’দিন ব্যাপি জেলা পর্যায়ে ৫০তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীত কালীন ক্রীড়া প্রতিযোগীতা শেষ হয়েছে । বৃহস্পতিবার বিকাল ৪টায় ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী সমাপনি ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরুস্কার বিতরণ করেন। জেলা শিক্ষা অফিসার মোহম্মদ ছিদ্দিকুর রহমান খান সমাপনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। ক্রিকেট প্রতিযেগীতায় রাজাপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় চেম্পিয়ন ও কাঠালিয়া পাইলট মাধ্যমিক বিদ্যালয় রানার্স আপ হয়েছে।

মেয়েদের ক্রিকেটে ঝালকাঠি সদরের কমলিকান্দর নবীন চন্দ্র বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন ও রাজাপুর পাইলট বালিকা বিদ্যালয় রানার্স আপ হয়েছে। ভলিবল বালকে ঝালকাঠি ভকেশনাল মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন নলসিটি ষাটপাকিয়া মধ্যাধ্যমিক বিদ্যালয় দল রানার্স আপ হয়েছে। বালিকা ভলিবলে রাজাপুর পাইলট বালিকা বিদ্যালয় চ্যাম্পিয়ন ও সদর উপজেলার কমলিকান্দর নবীন চন্দ্র বালিকা বিদ্যালয় রানার্স আপ হয়েছে। শেষ দিন এ্যাথলেটিক্স প্রতিযোগীতায় ৩টি গ্রুপে দেড় শতাধিক ছেলে মেয়ে অংশগ্রহণ করেছে। অনুষ্ঠানে ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলুসহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য এবং মিডিয়া কর্মীরা উপস্থিত ছিলেন।

ঝালকাঠিতে জাতীয় স্কুল মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগীতার পুরুস্কার বিতরণ করছেন জেলা প্রশাসক মোঃ জোহর আলী।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৪মার্চ/জই


আরো বিভন্ন ধরণের নিউজ