• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে ৪ ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই

বাধন রায় ( বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ৪ মার্চ, ২০২২

ঝালকাঠিতে ৪ ব্যবসা প্রতিষ্ঠান আগুনে পুড়ে ছাই ঝালকাঠিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ৩টি মুদি দোকান ও ১টি রাইস মিল পুড়ে গেছে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থদের দাবি।বুধবার দিবাগত রাত দেড়টার টার দিকে ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিড়ি ইউনিয়নের ছত্রকান্দা বাজারে একটি দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়।

পরে মুহুর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এতে ৩ টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় এবং একটি রাইস মিলের আশিংক পুড়ে যায়। ঝালকাঠি ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মাসুদ পারভেজ জানায়, খবর পেয়ে ঝালকাঠি ও রাজাপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘণ্টাব্যাপি চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনা হয়। ততক্ষনে ৩ টি মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায় এবং একটি রাইস মিলের আশিংক পুড়ে গেলেও আশপাশের দোকানগুলো রক্ষা করা সম্ভব হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানান তিনি।
আগুনে পোড়া বাজার।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৪মার্চ/জই


আরো বিভন্ন ধরণের নিউজ