টাঙ্গাইল জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি বিথী সাধারণ সম্পাদক আজিজুল“সড়ক, শিক্ষাঙ্গন সর্বত্র সকলের নিরাপত্তা নিশ্চিত করো” এবং “জাতীয় বিকাশের লক্ষ্যে শিল্পায়ন, কর্মসংস্থান ও গণতান্ত্রিক শিক্ষা চাই” এই ডাকে টাংগাইল জেলা ছাত্র ফেডারেশনের প্রথম সম্মেলন অনুষ্ঠিত। ১৬ ও ১৭ মার্চ দুই দিনব্যাপী অনুষ্ঠিত কাউন্সিলে উপস্থিত কাউন্সিলর ও পর্যবেক্ষকদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে ১৫ সদস্য বিশিষ্ট জেলা কমিটি নির্বাচন করা হয়। আজ ১৭ মার্চ বিকেল ৩.০০ টায়, ২য় তলা, মেডিসিন মার্কেটের ২য় তলায় ছাত্র ফেডারেশন টাঙ্গাইল জেলা কার্যালয়ে এক আলোচনা সভা ও কমিটি পরিচিতি করা হয়।

ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা গোলাম মোস্তফা আলোচনা সভায় বলেন, অতীতের মতো টাঙ্গাইল জেলা ছাত্র ফেডারেশনের বন্ধুরা শিক্ষা ও শিক্ষার্থীদের অধিকার আদায়ের লড়াইয়ে সর্বদা নিয়োজিত থাকবে। নিস্ক্রিয়তা ও উদাসিনতাকে পরিত্যাগ করে নিজেদেরকে সক্রিয় সচেতন ও মানবিক মর্যাদা সম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থী ও তরুণদের প্রতি আহ্বান জানান তিনি।
আলোচনা শেষে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়।
কমিটি পরিচিতি:
১. সভাপতি- ফাতেমা রহমান বিথী
২. সাধারণ সম্পাদক- আজিজুল হক
৩. সহ-সাধারণ সম্পাদক- ইব্রাহিম জুনাইদ
৪. সাংগঠনিক সম্পাদক- আবদুর রহিম সাজিদ
৫. অর্থ সম্পাদক- আনিকা রহমান
৬. দপ্তর ও পাঠাগার সম্পাদক- প্রেমা সরকার
৭. প্রচার ও প্রকাশনা সম্পাদক- তাওহীদ ইসলাম স্বপ্নীল
৮. রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক- নুসরাত শিকদার নিলা
৯. কার্যকরী সদস্য- সাগর কর্মকার
১০. কার্যকরী সদস্য- মাহাথির মোহাম্মদ খান
১১. কার্যকরী সদস্য- খাদিজা আক্তার
১২. কার্যকরী সদস্য-অনিক হোসেন
১৩. কার্যকরী সদস্য-মোঃ ফিরোজ
১৪. কার্যকরী সদস্য- স্বাধীন
১৫. কার্যকরী সদস্য-আহাদ ইসলাম
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৮মার্চ/জই