• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বাংলাদেশ বাংকার সমিতি রোমের বার্ষিক ইফতার মাহফিল সু সম্পন্ন

মিনহাজ হোসাইন ( ইউরোপ) ইতালি থেকে বিশেষ প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

বাংলাদেশ বাংকার সমিতি রোমের বার্ষিক ইফতার মাহফিল সু সম্পন্ন। ইতালিতে বাংলাদেশ বাংকার সমিতি রোম একটি মহতী ইফতার মাহফিলের আয়োজন করেছে। রাজধানী রোমের বাতিস্তিনি এলাকায় মসজিদ এ তাওহিদে ২৪ এপ্রিল রবিবার এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালীস্থ বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব মোঃ দিদার হোসাইন। বিশেষ অতিথি ছিলেন অল ইউরোপিয়ান বাংলা প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা মুক্তিযোদ্ধা লুৎফর রহমান।

সংগঠনের সভাপতি জি এম ওমর ফারুক, সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, সিনিয়র সহ সভাপতি ওসমান সরদার সোহেল এবং সাংগঠনিক সম্পাদক শাজাহান মাতবর এর আমন্ত্রণে স্থানীয় প্রবাসী বাংলাদেশি ছাড়াও বৃহত্তর নোয়াখালী বাংকার সমিতি, একতা ব্যবসায়ী সমিতি, প্রগতি ব্যবসায়ী সমিতি, সম্মিলিত ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সংক্ষিপ্ত আলোচনায়‌ নেতৃবৃন্দরা বলেন কমিউনিটির উন্নয়নে বাংলাদেশ বাংকার সমিতি রোম যেভাবে এগিয়ে যাচ্ছে আগামীতেও সকলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের সহযোগিতায় ও‌ কল্যাণে কাজ করে যাবে‌।

ইফতারের পূর্বে দেশ ও প্রবাসে বসবাসরত সকলের শান্তি সুস্ব্যাস্থ ও দীর্ঘায়ু কামনা করে এবং পরলোকগত সকল মুমিন মুসলমানের আত্মার শান্তি কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৬এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ