এসময় অন্যান্য সংগঠনের মধ্যে অংশগ্রহণ করেন অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাব, বৃহত্তর ঢাকা সমিতি ইতালি, বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা ইতালি, মহিলা সমাজ কল্যাণ সমিতি ইতালি, ধূমকেতু সোসাল অর্গেনাইজেশন ইতালি, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি ইতালি, চ্যানেল এস দর্শক ফোরাম ইতালি, জাতীয় অনলাইন প্রেসক্লাব ইতালি, বিশ্ব সংঙ্গীত কেন্দ্র রোম ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা।
নেতৃবৃন্দরা প্রবাসে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ন রাখা এবং প্রবাসীদের সহযোগিতায় নারীরাও এগিয়ে দেওয়ার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে সুন্দর বাংলাদেশি কমিউনিটি হিসেবে মিলেমিশে বসবাস করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। শেষে ইতালি সহ সারা বিশ্বে বসবাসরত প্রবাসী এবং বাংলাদেশসহ বিশ্ব মুসলিম উম্মাহ’র সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৬এপ্রিল/জই