• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ঈদ শুভেচ্ছা

বিডিনিউজ ইউরোপ ন্যাশনাল ডেক্স
আপডেট : মঙ্গলবার, ৩ মে, ২০২২

হাফিজ মাছুম আহমদ দুধরচকীর ঈদ শুভেচ্ছা.।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সিলেটের সকল শ্রেণী পেশার মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জকিগঞ্জ উপজেলা সচেতন নাগরিক ফোরাম সিলেটের প্রতিষ্ঠাতা সভাপতি, সিলেট নগরীর কদমতলী মাজার জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী। তিনি সবাইকে জানান ঈদ মোবারক।

ঈদ শুভেচ্ছা বার্তায় হাফিজ মাছুম আহমদ দুধরচকী বলেন, ঈদ মানে আনন্দ, যা ঘুরে ঘুরে আসে। মুসলমানের দুটি ঈদ। ঈদুল ফিতর বা রোজার ঈদ এবং ঈদুল আজহা বা কোরবানির ঈদ। নবীজি (সা.) বলেন, প্রত্যেক জাতির উৎসব আছে, আমাদের উৎসব হলো এই দুই ঈদ। (মুসলিম, তিরমিজি)।

রমজানের এক মাস সিয়াম সাধনার পর ঈদের আনন্দের বার্তা নিয়ে পশ্চিমাকাশে উঁকি দেয় হিলাল। তাই ঈদের সঙ্গে নতুন চাঁদের সম্পর্ক সুনিবিড়। ‘হিলাল’ অর্থ নতুন চাঁদ, যা বাংলায় ‘হেলাল’ হিসেবে বেশি উচ্চারিত হয়।

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো, ইফতার করো বা ঈদ করো।’ যে সন্ধ্যায় আকাশে চাঁদ দেখা যায়, সে রাত হলো ‘চাঁদরাত’। প্রতি মাসের চাঁদরাত গুরুত্বপূর্ণ। আরবি চান্দ্রবছরের নবম মাস রমজান এবং দশম মাস শাওয়াল।

এক মাসের কষ্ট আর ক্লান্তিকে ভুলে গিয়ে এদিন আনন্দ ও খুশিতে মেতে উঠার দিন। রমজানের তাকওয়া অর্জনের প্রকৃত শিক্ষা সকলের মাঝে সমভাবে ছড়িয়ে পড়ুক এই প্রত্যাশা করেন দুধরচকী।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৩মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ