• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মায়ের আকুতি “বাবা আমি তোর মা আমাকে এভাবে মারিস না,মরে যাবো তো”

বিডিনিউজ ইউরোপ ন্যাশনাল ডেক্স
আপডেট : শুক্রবার, ৬ মে, ২০২২

মা পৃথিবীর শ্রেষ্ঠ নেয়ামত এটিই মহান আল্লাহ পাকের অমীয় বাণী। সাম্প্রতিক সময়ে দিনাজপুরে পবিত্র ঈদের দিনে গর্ভধারিনী মাকে সম্পত্তির জন্য মেরে হাত ভেঙে দিয়েছে। মায়ের আকুতি থাকা সত্ত্বেও সন্তানের মন গলাতে পারেনি ।”বাবা আমি তোর গর্ভধারিনী মা আমাকে এভাবে আর মারিস না আমি মরে যাবো তো” এমন হৃদয়গ্রাহী আকুতি থাকার পরেও এই সন্তানকে মাইরের হাত থেকে ফেরাতে পারেনি তার ৭০ উর্দ্ধ মা কে।

সম্পত্তি লিখে না দেওয়ায়’ সত্তরোর্ধ্ব মাকে লাঠি দিয়ে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।ঈদের দিন মঙ্গলবার দিনাজপুর শহরের বড়বন্দর এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে বলে পুলিশ ও ওই বৃদ্ধা নারীর স্বজনরা জানিয়েছেন।

গ্রেপ্তার রাজিব আলী ডন নীলফামারীর সৈয়দপুরে ন্যাশনাল ব্যাংকে জ্যেষ্ঠ কর্মকর্তা পদে চাকরিরত আছেন।প্রায় ৭৫ বছর বয়সী অবসরপ্রাপ্ত এই শিক্ষিকাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নির্যাতনের শিকার বৃদ্ধা সাংবাদিকদের বলেন, তার ছেলে রাজিব শহরের বড়বন্দরে তার সঙ্গেই থাকেন এবং তার কাছেই খান। অনেক দিন থেকে বাড়িসহ পুরো জমি তাকে লিখে দিতে চাপ দিতে থাকেন।

ঈদের দিন রাত ৯টার দিকে তাকে সম্পত্তি লিখে দিতে বলেন এবং এক পর্যায়ে তার (মা) ব্যবহৃত লাঠিটি নিয়ে বেধরক পিটিয়ে দুই হাত ভেঙে দেন এবং পুরো শরীরে উম্মাদের মত পিটিয়ে রক্তাক্ত জখম করেন বলে মায়ের অভিযোগ।

তিনি বলেন, “অসহ্য যন্ত্রণায় এক পর্যায়ে ছেলেকে বলি, আমি তোর মা, আমাকে আর মারিস না বাবা, আমি মরে যাবোরে। তারপরও সে থামেনি। মারার পর আমাকে ঘরে সারা রাত তালাবন্ধ করে রেখে দেয়।

নির্যাতিতা শিক্ষিকার বড় মেয়ে বলেন, “ঘটনার দিন মায়ের এই অবস্থার খবর আমরা কেউ জানি না। আমি পরদিন সকালে আমার মৃত বড় ভাইয়ের ছেলের ফোনে জানতে পেরে ৯৯৯ -এ ফোন দিয়ে পুলিশের সহায়তায় মাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। মাকে মেরে পা থেকে মাথা পর্যন্ত শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করেছে।”

এই শিক্ষিকার ছোট মেয়ে বলেন, “এর আগে মাকে ফুসলিয়ে ৩ শতক জমি লিখিয়ে নিয়েছে। এখন অবশ্ষ্টি বাড়িসহ ১৬ শতক জমি লিখিয়ে নিতে এই নির্যাতনের পথ বেছে নেয় রাজিব। এর আগে ১৫ রোজায় একবার মেরেছিল। সেসময় পুলিশের উপস্থিতিতে সবার সামনে ক্ষমা চায়লে মা ক্ষমা করে দেন।”

বৃদ্ধা শিক্ষিকার এই দুই মেয়ে মায়ের উপর এই নির্যাতনের জন্য তাদের ভাইয়ের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, এই ঘটনায় রাজিব আলী ডন ও তার স্ত্রী খালেদা বেগমকে আসামি করে ভিকটিমের মেয়ে থানায় বুধবার রাতে একটি মামলা করেছেন। মামলা রেকর্ড করার পরপরই প্রধান আসামি রাজিবকে গ্রেপ্তার করা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৬মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ