• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

গাইবান্ধায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

রাশেদুল ইসলাম রাশেদ গাইবান্ধা থেকে
আপডেট : শনিবার, ৭ মে, ২০২২

গাইবান্ধায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত।গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে গাইবান্ধা জেলায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের স্থাপনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। আজ ৬ মে ২০২২, বিকেল সাড়ে ৫ টায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরি সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি আমেনা আক্তার আখি সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোঃ লতিফুর রহমান সরকার, এগ্রোনোমি এন্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের সহযোগী অধ্যাপক এ. কে. এম কনক পারভেজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রভাষক এ. কে. এম কোশিক আহমেদ, গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপদেষ্টা গোলাম মোস্তফা, গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণ সমিতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদসহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

তারা বলেন, গাইবান্ধা বাংলাদেশের উত্তর অঞ্চলের মধ্যবর্তী স্থানে অবস্থিত একটি জেলা। তিস্তা ব্রহ্মপুত্র ঘাঘট নদী বিধৌত কৃষিপ্রধান এই জেলা ও এর আশপাশের জেলার হাজার হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ ও অধিকার থেকে বঞ্চিত। গাইবান্ধায় একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে এই অঞ্চলের শিক্ষার্থীরা যারা প্রধানত আর্থিক অস্বচ্ছলতার কারণে উচ্চশিক্ষার অধিকার থেকে বঞ্চিত তারা সহজেই উচ্চশিক্ষার সুযোগ পাবে এবং তাদের মেধা-চিন্তা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে।

বক্তারা আরো বলেন, আমাদের এই ন্যায়সঙ্গত দাবি অবিলম্বে বাস্তবায়নের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানাই।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৭মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ