• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

দানবীর বশির আহমদের মাতার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

হাফিজ মাসুম আহমেদ দুধরচকী ইসলামী গবেষক ও বিশ্লেষক সিলেট
আপডেট : বৃহস্পতিবার, ১২ মে, ২০২২

দানবীর আলহাজ্ব বশির আহমদের মাতার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত।যুক্তরাজ্য বিএনপি’র অন্যতম উপদেষ্টা, দারুল হাদিস লতিফিয়া লন্ডনের ট্রাস্টি, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক, সফল ব্যবসায়ী ও শামসুল উলমা আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (রহ:)’র, স্নেহভাজন ব্যক্তি দানবীর আলহাজ্ব বশির আহমদ এর মাতার রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।আলহাজ্ব বশির আহমদ এর মাতার রূহের মাগফেরাত কামনায় ৯ মে রবিবার সকাল ১০টায় সিলেট নগরীর জালালাবাদ উনার নিজ বাসায় খতমে কুরআন খতমে খাঁজেগান মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

খতমে কুরআন খতমে খাঁজেগান মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী সিনিয়র সাংবাদিক আব্দুল কাদের তাপাদার, মাওলানা আজিজুল হক, মাওলানা সিরাজুল ইসলাম, হাফিজ আব্দুর রহমান, আশিকুর রহমান আশিক, হাফিজ সাদেক আহমেদ, আব্দুল কাদির, মোঃ লাহিন আহমদ প্রমুখ সহ বিপুল সংখ্যক মুসল্লিগণ।

দোয়া মাহফিলে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী বলেন, সুনামগঞ্জের আমরিয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে সন্তান দানবীর আলহাজ্ব বশির আহমদ সাহেব মানুষ সেবা করে যাচ্ছেন। শুধু মানব সেবা ছাড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান আছে। তিনি লন্ডন ও বাংলাদেশে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, রাস্তা-ঘাট, কালবার্ট, ব্রিজ ও গরিব মানুষকে সাহায্য সবসময় করে যাচ্ছেন। তার অবদান শুধু সুনামগঞ্জে সীমাবদ্ধ নয় সারা বাংলাদেশে ছড়িয়ে পরেছে। দানবীর আলহাজ্ব বশির আহমদ সিলেটের একজন সফল ব্যবসায়ী, দেশের সীমানা ছাড়িয়ে যুক্তরাজ্যেও তার ব্যবসা বিস্তৃত। দুধরচকী আরো বলেন, আমরা তার মাতার রূহের মাগফেরাত কামনায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক যেন উনার মাতাকে জান্নাতুল ফিরদাউস দান করেন।

খতমে কুরআন খতমে খাঁজেগান ও মিলাদ মাহফিল শেষে দানবীর আলহাজ্ব বশির আহমদ এর মাতার রূহের মাগফিরাত ও দানবীর আলহাজ্ব বশির আহমদ এর নেক হায়াত কামনা, দেশ ও জাতির শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১২এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ