• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

এড. আবু মুছার হার্টের জটিল অপারেশন সম্পন্ন ও দোয়া কামনা

ককসবাজার থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : শনিবার, ১৪ মে, ২০২২

এডভোকেট আবু মুছা মুহাম্মদ দীর্ঘ দিন থেকে বুকের ব্যাথা জনিত কারণে চিকিৎসা পরিসেবা নিচ্ছিলেন।গত রমজান মাসের শুরু থেকে ব্যাথা বেড়ে যাওয়াতেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসার একপর্যায়ে চিকিৎসক গণ সিদ্ধান্ত নিলেন যে অপারেশন ছাড়া আবু মুছার সুস্থ হওয়ার কোন সুযোগ নেই। তখন পরিবারের সম্মতিতে চিকিৎসক গণ গত কাল একটি সফল অপারেশনের মাধ্যমে চিকিৎসার একপর্যায়ে উপনিত হয়েছেন বলে জানা গেছে। তিনি   ককসবাজার জেলা আইনজীবী সমিতির একজন সদস্য। ককসবাজার জেলা দায়রা ও জজ কোর্টের একজন নিয়মিত আইনজীবী হিসেবে কর্মরত রয়েছেন। 


জটিল ও কঠিন রোগে গত দীর্ঘ ১ মাসের অধিক যন্ত্রণায় ভোগার পর ১৩ই এপ্রিল ২০২২ ইং জুমাবার সকাল ১১টা থেকে ১ঘন্টা প্রচেষ্টার পর কক্সবাজার ফুয়াদ আল খতীব হাসপাতালে এই অপারেশন সম্পন্ন হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কলোরেষ্ট্রাল সার্জারী বিশেষজ্ঞ ডা. সৈয়দ মোহাম্মদ শমশের নাহিদ এর তথ্যাবধানে এই অপারেশন সম্পন্ন করা হয়েছে।

এডভোকেট আবু মুছা এখন কক্সবাজারের ঐতিহ্যবাহী বেসরকারি হাসপাতাল ফুয়াদ আল্ খতীব হাসপাতালের ৫০৩ নং কেবিনে বিশেষজ্ঞ ডাক্তারের পর্যবেক্ষণে রয়েছেন। আল্লাহ মেহেরবানীতে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে চিকিৎসক জানিয়েছেন।
এড. মুছাকে দেখতে এবং তাঁর চিকিৎসার খোঁজ খবর নিতে যে বা যারা বিভিন্ন ভাবে যোগাযোগ ও দোয়া করেছেন সকলের নিকট পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং তাঁর দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করে সংবাদ মাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন। এমন কি তাঁর দুটি ছোট ছেলে সন্তানের উচিলায় হলেও দ্রুত আরোগ্যলাভ করে সকলের মাঝে ফিরে আসার আকুতি জানিয়েছেন পরিবারের পক্ষ থেকে ।
এডভোকেট আবু মুছা মুহাম্মদ জন্মগ্রহণ করেছেন সম্ভ্রান্ত মুসলিম  ও বর্ণাঢ্য একটি রাজনৈতিক পরিবারে। তাঁর পিতা মৌলানা মাসুদুর রহমান একজন বিশিষ্ট আলেমেদ্বীন ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব।টেকনাফ বাহারছরার তৎকালীন একমাত্র দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান তাফহিমুল কোরআন দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন।এই তরুণ আইনজীবীর পিতামহ ও ঐ অঞ্চলের প্রখ্যাত আলেমেদ্বীন ও ইসলামের প্রচারক ছিলেন।


তাঁর চাচা প্রখ্যাত আইনজীবী এডভোকেট কবির আহমেদ ছিলেন বাহারছরা ইউনিয়নের প্রতিষ্ঠিতা।এছাড়াও আবু মুছা মুহাম্মদের ছোট চাচা আলহাজ্ব মনির আহমেদ ( মাস্টার) একই ইউনিয়নের সফল ও একাধিক বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। তাই এডভোকেট আবু মুছা মুহাম্মদ একজন তরুণ আইনজীবী হলেও খুবই কম সময়ের মধ্যে অসংখ্য অসহায়,অবহেলিত ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে বিনামূল্যে আইনি সহায়তা অভ্যাহত রেখেছেন বলে জানা গেছে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৪মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ