• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠি জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেন উপলক্ষ্যে জেলা অবহিতকরন সভা

বাধন রায় ( বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : বুধবার, ১৮ মে, ২০২২

ঝালকাঠি জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেন উপলক্ষ্যে জেলা অবহিতকরন সভা।ঝালকাঠিতে জাতীয় ভিটামিন এ+ ক্যাম্পেন উপলক্ষ্যে জেলা অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১টায় জেলা সিভিল সার্জন কার্যালয় অনুষ্ঠিত এই সভায় ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি ছিলেন। সিভিল সার্জন ডাঃ শিহাব উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক পিয়ারা বেগম, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মনিরুল ইসলাম ও জেলা শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান খান বিশেষ অতিথি ছিলেন। সভায় সাংবাদিক, বিভিন্ন সরকারী বিভাগের জেলা প্রধান, সুশিল সমাজের প্রতিনিধি ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আগামী ৪ জুন থেকে ৭ জুন পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে । এসময় ৬ মাস থেকে ১বছর বয়সি শিশুদের নীল ক্যাপসুল ও ২ বছর থেকে ৫ বছর বয়সী শিশুদের লাল ক্যাপসুল খাওয়ানো হবে। সভায় মূল বিষয়ের উপর উপস্থাপন করেন ডাঃ মোস্তাফিজুর রহমান। এর পর পরই একই স্থানে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুষ্টি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা প্রশাসকসহ অন্যরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৮মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ