ভোলায় পাথর বোঝাই ট্রাকসহ ভেঙ্গ পড়ল সেতু। গতকাল ১৭ মে (মঙ্গলবার) ভোলা চরফ্যাশন আন্তঃ মহাসড়কের বাইপাস সড়কের বেইলি ব্রীজ ভেঙ্গে ট্রাকসহ খালে পড়েছে। এ সময় কোনো হতাহত না হলেও ভোলা চরফ্যাশন রুটের সকল ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সকাল ১০ টার দিকে লালমোহন ডাওরী বাজারে এ ঘটনা ঘটে।
এলাকাবাসীদের সাথে কথা বলে যানা যায়, ভোলা থেকে পাথর বোঝাই ট্রাক সকাল ১০ টার দিকে ডাওরী বাজারের বেইলি ব্রীজ অতিক্রম করতে গেলে ব্রীজটি মাঝখান দিয়ে ভেঙ্গে খালে পড়ে যায়। ট্রাকটি পাথর বোঝাই ছিল।
খবর পেয়ে ছুটে আসেন লালমোহন থানার পুলিশ এবং ফারায় সার্ভিস সদস্য কর্মীরা, তারা দ্রুত ভেঙে পড়া যানবাহন এবং যাত্রীদের উদ্ধার করেন।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৮মে/জই