• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠিতে নারী নেত্রীদের নিয়ে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় সভা

বাধন রায় ( বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২

ঝালকাঠিতে নারী নেত্রীদের নিয়ে বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় সভা।ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে অপরাজিতা নারীর ক্ষমতায়ন কর্মসূচির আওতায় বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় বেসরকারী সংস্থা রুপান্তরের আয়োজনে ঝালকাঠি সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালীর সভাপতিত্বে ঝালকাঠি সদর উপজেলার নিবার্হী কর্মকর্তা সাবেকুন নাহার প্রধান অতিথি ছিলেন।

ঝালকাঠি সদর উপজেলার ২০ জন নারী নেত্রী মতবিনিময় সভায় অংশগ্রহন করেন। সভায় স্বাস্থ্য, শিক্ষা, কৃষিসহ বিভিন্ন বিভাগের প্রধানরা মতবিনিময় সভায় স্ব-স্ব বিভাগের কর্মপদ্ধতি বিষয়ে অংশগ্রহনকারীদের মাঝে তুলে ধরা হয় এবং অংশগ্রহনকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেয়া হয়। উপজেলা কৃষি অফিসার সুলতানা আফরোজ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ জসিম উদ্দিন, উপজেলা মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল সামাদ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আসাদুজ্জামান তাদের বিভাগের কর্মপদ্ধতি তুলে ধরেন। ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে নারীদের মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন উপজেলা নিবার্হী অফিসার সাবেকুন নাহার।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৬জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ