• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ফরিদপুরে থেকে পদ্মা সেতু দিয়ে মঙ্গলবার বাস যাচ্ছে ঢাকায়

ফকির নয়ন ফরিদপুর থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : সোমবার, ২৭ জুন, ২০২২

ফরিদপুরে থেকে পদ্মা সেতু দিয়ে মঙ্গলবার বাস যাচ্ছে ঢাকায়।ফরিদপুরসহ দক্ষিণবঙ্গের মানুষের আকাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন হয়েছে চলতি মাসের ২৫ জুন। নানা জল্পনা-কল্পনা, সব ষড়যন্ত্রকে প্রতিহত করে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতুর উদ্বোধন করেন। এরপর ২৬ জুন ভোর ৬টা থেকে সড়কপথে সেতুর ওপর দিয়ে যাতায়াত শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পরিবহন ও বিভিন্ন যানবাহন।তবে দক্ষিণবঙ্গের সবকটি জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় যাত্রীবাহী বাস চলাচল করলেও বিভিন্ন অজুহাতে অনেকটা অঘোষিতভাবে ফরিদপুর থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকার উদ্দেশ্য যাত্রীবাহী বাস চলাচলার জন্য বাস মালিকপক্ষের তেমন আগ্রহ ছিলো না।

গোল্ডেন লাইন পরিবহনের ব্যবস্থাপক (পরিবহন) মো. ইমরান হোসেন রিপন জানান, অবশেষে সকল প্রতিবন্ধকতাকে দূর করে আগামীকাল মঙ্গলবার (২৮ জুন) করিম গ্রুপের মালিকানাধীন গোল্ডেন লাইনের বাস ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে ঢাকার উদ্দেশ্য ছাড়বে। সকাল ৬ টায় প্রথম ট্রিপ ফরিদপুর থেকে পদ্মা সেতু হয়ে যাত্রীবাহী বাস যাবে ঢাকাতে। পরবর্তী ১ ঘণ্টা পর পর ফরিদপুর থেকে বাস ছাড়া হবে।

এছাড়া ভাড়ার বিষয়ে গোল্ডেন লাইন পরিবহনের এ ব্যবস্থাপক জানান, আপাতত ফরিদপুর থেকে ঢাকার গাবতলী পর্যন্ত যে ৩৫০ টাকা ভাড়া নিচ্ছি। সেটাই নির্ধারণ করা হয়েছে। পরবর্তীতে ভাড়া পুনঃ নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, প্রতি ১ ঘণ্টা পরপর বাস ছাড়বে এবং ঢাকা কদমতলি-বাবু বাজার ব্রিজ সংলগ্ন থেকে পদ্মাসেতু দিয়ে ফরিদপুর, গোপালগঞ্জ নাজিরপুর পিরোজপুর বরিশাল পয়সারহাট, লাহুড়িয়া, বেনাপোল রুট দিয়ে নিয়মিত চলাচল করবে এ পরিবহন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৭জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ