• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

উত্তরণের নতুন নেতৃত্বে রাকা এবং কৌশিক

গোলাম মোস্তফা রাজনৈতিক প্রতিবেদক রাজশাহী থেকে
আপডেট : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২

উত্তরণের নতুন নেতৃত্বে রাকা এবং কৌশিক।প্রথম কাউন্সিলের মাধ্যমে রুকাইয়া হাসান রাকাকে সভাপতি ও কৌশিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে উত্তরণ লেখক ও পাঠকের সূতিকাগার রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার প্রথম কমিটি ঘোষণা করা হয়।
ফোকলোর বিভাগের শিক্ষার্থী রুকাইয়া হাসান রাকাকে সভাপতি ও কৌশিকুর রহমানকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করে শিল্প ও সাহিত্য ভিত্তিক সংগঠন উত্তরণ।
শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে সন্ত্রাস, মাদক ও নিপীড়নমুক্ত মানবিক সমাজ বিনির্মাণ করো। নারীর প্রতি সহিংসতা বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলো। এই আহ্বানকে সামনে রেখে আজ ৪ জুলাই বিকেল ৫ টায় প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিল অধিবেশন শেষে কমিটি ঘোষণা করেন উত্তরণ সাহিত্য পত্রিকার সম্পাদক ও উত্তরণ লেখক ও পাঠকের সূতিকাগার কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী মহব্বত হোসেন মিলন।

কমিটির পরিচিতি:

১. রুকাইয়া হাসান রাকা -সভাপতি
২. রিজভী আহমেদ- সহ- সভাপতি
৩. কৌশিকুর রহমান- সাধারণ সম্পাদক
৪. আফরিন জাহান- যুগ্ম সাধারণ সম্পাদক
৫. মো.আলমান হোসেন- সাংগঠনিক সম্পাদক
৬. মাহামুদুল হাসান আসিফ- সাংগঠনিক সম্পাদক
৭. মশিউর রহমান- অর্থ সম্পাদক
৮. হাসিব হাসান- দপ্তর সম্পাদক
৯. মো তানভীর হোসেন আকাশ- প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক
১০. শাকিলা খাতুন- উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক
১১. পাঠচক্র বিষয়ক সম্পাদক (শূণ্য)
১২. মোহাম্মদ মিঠু- সদস্য
১৩. ভীষ্ম রায়- সদস্য
১৪. আফসানা ইয়াসমিন মুক্তি- সদস্য
১৫. আজিজা সরকার মিলু- সদস্য
১৬. সাদিয়া ইসলাম- সদস্য
১৭. ফারিহা তাবাসসুম -সদস্য
১৮. তাসিন খান- সদস্য
১৯. সবুজ হোসেন-সদস্য
২০. শরিফা খাতুন
২১. নাহিদুল ইসলাম
২২. (শূণ্য)
২৩. (শূণ্য)

এসময় উপস্থিত থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার রানা বলেন, সমাজের গতানুগতিক ধারার বাইরে গিয়ে নতুন চিন্তা নির্মাণে উত্তরণের প্রচেষ্টা প্রশংসনীয়। তারা স্রোতের বিপরীতে গিয়ে সাম্যের সমাজ প্রতিষ্ঠায় দৃঢ় ভূমিকা পালন করবে বলে আশা করছি। তিনি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন এই ক্যাম্পাস আপনাদের। আপনারা নিজেদের অধিকারের প্রশ্নে প্রতিবাদ করতে শিখুন। আত্মমর্যাদাকে বিকিয়ে না দিয়ে মাথা উচু করে দাঁড়াবার সাহস সঞ্চয় করুন।

ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপ কনক আমিরুল ইসলাম বলেন, নবগঠিত কমিটি শিল্প, সাহিত্য ও সংস্কৃতির আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে। যার মধ্য দিয়ে সমাজ পরিবর্তনের লড়াই বেগবান হবে।

কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মামুন হায়দার রানা, ফোকলোর বিভাগের সহযোগী অধ্যাপক কনক আমিরুল ইসলাম, আরো উপস্থিত ছিলেন প্রগতিশীল ও গণতান্ত্রিক ছাত্র সংগঠন এবং সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৭জুলাই/জই


আরো বিভন্ন ধরণের নিউজ