ঝালকাঠিতে স্বেচ্ছাসেবা সংগঠন আমাদের ইশকুল এর আয়োজন।ঝালকাঠির স্বেচ্ছাসেবা সংগঠন আমাদের ইশকুল এর আয়োজনে সাধারণ জ্ঞান ও গণিত কুইজ প্রতিযোগিতা এবং রাবেয়া ফাউন্ডেশনের অর্থায়নে ১২ জন শিক্ষার্থীকে ১ বছর মেয়াদি বৃত্তি প্রদান করা হয়েছে । ১১ আগস্ট থেকে ঝালকাঠি ও রাজাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আঠারোতম আন্তঃ স্কুল সাধারণ জ্ঞান ও গণিত কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে । এবারের শ্লোগন ছিলো প্রযুক্তির অপব্যবহার , জীবনকে করে অন্ধকার । এই কুইজ প্রতিযোগিতায় আর্থিক সহায়তা করেছে ক্ষীরোদ চন্দ্র রায় মেমোরিয়াল ফান্ড ।
কুইজ প্রতিযোগিতায় ৬৩০ জন অংশগ্রহণকারীদের মধ্য থেকে মেধাভিত্তিক ৩০ জনকে সনদপত্র ও নগদ অর্থ এবং বই প্রদান করা হয়েছে শনিবার সকাল ১১ টায় সদর উপজেলার সীমন্তকাঠি বিএস মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে পুরস্কার বিতরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ডক্টর শামীম আহসান, বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবে সাধারণ সম্পাদক মানিক রায়। সভাপতিত্ব করেন সাবেক শিক্ষক ও সংগঠনের উপদেষ্টা বাবু হরেন্দ্র নাথ বিশ্বাস।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৭আগস্ট/জই