• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠি জেলা নিবার্চন অফিসে হালনাগাদ ভোটার কার্যক্রম শুরু

বাধন রায় ( বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

ঝালকাঠি জেলা নিবার্চন অফিসে হালনাগাদ ভোটার কার্যক্রমে আঙ্গুলের ছাপ দিচ্ছে বাদ পড়া ভোটার ।ঝালকাঠি জেলায় হালনাগাদ ভোটার কার্যক্রমে আঙ্গুলের ছাপ নেয়া হচ্ছে । জেলার ৪ টি উপজেলার মধ্যে ঝালকাঠি ও নলছিটি উ্পজেলায় এবং ঝালকাঠি পৌরসভা ও নলছিটি পৌরসভায় এ কর্মসূচি শেষ হয়েছে । বর্তমানে রাজাপুর উপজেলায় এই কার্যক্রম চলছে । রাজাপুর উপজেলায় আঙ্গুলের ছাপ নেয়ার পরে কাঠালিয়া উপজেলায় ছাপ নেয়া হলে হালনাগাদ ভোটার কার্যক্রম শেষ হবে । নিবার্চন কমিশন হালনাগাদ ভোটার কার্যক্রমে ২০১০ সালের পূর্বে যে সকল ব্যাক্তি কোন কারনে ভোটার হতে পারেনি বা অন্য জেলা থেকে একাধিক ভোটার হয়েছেন তাদেরকে চিহ্নিত করে তালিকা থেকে বাদ দেয়া আধুনিক সফট্যায়র নিবার্চন কমিশনের কাছে বর্তমানে রয়েছে । পূর্বে চিহ্নিত করার এই সুযোগ না থাকায় কেউ কেউ জেলার বাইরে একাধিক ভোটার হয়েছে । ঝালকাঠি জেলায় পূর্বের ভোটার সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ২৮ জন এর মধ্যে ২ লাখ ৭২ হাজার ৫৩১ জন পুরুষ ও ২ লাখ ৬০ হাজার ৪৯৫ জন মহিলা ভোটার রয়েছেন । এর বাইরে ৪ জন হিজরা সম্প্রদায়ের ভোটার রয়েছে ।২০২২ সালে এখন পূর্যন্ত হালনাগাদ কার্যক্রমে ৫ হাজার ১০৫ জন পুরুষ ও ৩ হাজার ৩৪১ জন মহিলা ভোটার সহ ৮ হাজার ৪৪৬ জন ভোটার নিয়ে চলমান ৫ লাখ ৪১ হাজার ৪৭৬ জন ভোটার সংখ্যা দাড়িয়েছে । রাজাপুর ও কাঠালিয়া হালনাগাদ কার্যক্রম শেষ হলে এই সংখ্যা কিছুটা বাড়তে পারে।

ঝালকাঠি সদর উপজেলায় পূর্বের ও হালনাগাদ ভোটার সংখ্যা ১ লাখ ৬৭ হাজার ৬০৫জন ভোটারের মধ্যে ৮৫ হাজার ২৮৩ জন পুরুষ ও ৮২ হাজার ৩২০ জন মহিলা ভোটার । নলছিটি উপজেলায় ১ লাখ ৬৫ হাজার ৫০৮ জন ভোটারের মধ্যে ৮৫ হাজার ৪৬৫ জন পুরুষ ও ৮০ হাজার ৪৩ জন মহিলা ভোটার রয়েছেন । রাজাপুর উপজেলায় ১ লাখ ১২ হাজার ৮৪৭ জন ভোটারের মধ্যে ৫৭ হাজার ৮৬০ জন পুরুষ ও ৫৪ হাজার ৯৮৭ জন মহিলা ভোটার । কাঠালিয়া উপজেলায় ৯৫ হাজার ৫১৬ জন ভোটারের মধ্যে ৪৯ হাজার ২৮ জন পুরুষ ও ৪৬ হাজার ৪৮৬ জন মহিলা ভোটার রয়েছে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৪সেপ্টেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ