• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সৌদিতে দালালের খপ্পরে আটকে মানবেতর জীবনযাপন করছে ঝালকাঠির লাইজু

বাধন রায় ( বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

সৌদি আরবে দালালের খপ্পড়ে আটক অবস্থায় মানবেতর জীবনযাপন করছে ঝালকাঠির মেয়ে লাইজু আক্তার ঝালকাঠির পশ্চিম চাঁদকাঠি এলাকার মোঃ জাহাঙ্গীর হোসেন তালুকদারের বিবাহিত কন্যা লাইজু আক্তার (৩০) দালালের খপ্পড়ে পড়ে সৌদি আরব গিয়ে আটক অবস্থায় মানবতার জীবনযাপন করছে এবং সেখানে সৌদি আরবের বাংলাদেশি দালালরা দৈনিক ৫০ গ্রাম চালের ভাত ও একটি মরিচ খেতে দেয়। একই জায়গায় আরো কিছু বাংলাদেশি নারীরা একই স্থানে অবরুদ্ধ রয়েছে তাদের অবস্থাও লাইজ আক্তারের মত। মোঃ জাহাঙ্গীর হোসেন তালুকদার কন্যাকে সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবী জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রালয় ও প্রবাসী কল্যান মন্ত্রালয়সহ ঝালকাঠি জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেছেন।

ঝালকাঠি ভ্যান চালক মোঃ জাহাঙ্গীর হোসেন তালুকদারের মেয়ে লাইজু আক্তার বিয়ে দেয়া হয়েছিলো এবং তার স্বামী একটি বাচ্চা সন্তান হওয়ার পড়ে অন্যত্র বিবাহ করেন। দালালের কথা বিশ্বাস করে ধারকর্য করে ভিসা পাসপোর্ট করে সৌদি আরবে গেলে লাইজু আক্তার ও তাদের সংসারে জীবনমানের উন্নতি হবে। ২০২২ সারের ১৫ মে লাইজু আক্তার সৌদি আরব যায় এবং সেখানে গিয়ে দালাল চক্র তাঁেক একটি ঘরে আটকে রাখে। একবেলা সামান্য খাবার খেয়ে ও অর্ধাহারে নির্যাতনের শিকার হচ্ছে। ঝালকাঠি কিস্তাকাঠি আবাসন প্রকল্প-১ এর বসবাসকারী মোশারফ মোল্লার পুত্র কামাল হোসেন মোল্লা লাইজু আক্তারকে সৌদি আরবে পাঠায়। বর্তমানে সে ঢাকা সিপাহীভাগ নামক এলাকায় বসবাস করছে। এই ঘটনার পর লাইজুর পিতা মোঃ জাহাঙ্গীর হোসেন তালুকদার একাধিকবার দালাল কামাল হোসেনের সাথে যোগাযোগ করলে জানানো হয় সৌদি আরবে পাঠানোর দায়িত্ব তার ছিলো এবং এখন এই দায়িত্ব সৌদি আরবের দালালদের। কাজের মিট খালি হলে তাদেরকে কাজ দিতে পারবে এবং সেই সময় পর্যন্ত কষ্ট করতে হবে বলে আশ্বাস দেয়।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৩নভেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ