• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে ডিজিটাল বাংলাদেশে অগ্রযাত্রাকে ৪০বছর পিছিয়ে রাখা হয়েছে

বাধন রায় ( বরিশাল) ঝালকাঠি প্রতিনিধি
আপডেট : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়ে ডিজিটাল বাংলাদেশে অগ্রযাত্রাকে ৪০বছর পিছিয়ে রাখা হয়েছে।আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করা না হলে ডিজিটাল বাংলাদেশ আরও ৪০ বছর এগিয়ে থাকতো আজ বাংলাদেশ বিশ্বকে নেতৃত্ব দিতো। তিনি ১৯৭৩ সালে চট্রগ্রামের বেতবুনিয়ায় ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন করেছিলেন। ২০০৯ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ নির্মানে পদক্ষেপ নেন এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু স্যাটালাইট স্থাপনের ফলে দেশের অনলাইন সেবা কার্যক্রম দ্রুত সম্প্রসারণ সম্ভব হয়েছে। তিনি বুধবার বিকাল ৪টায় ঝালাকাঠির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে জেলা প্রশাসন আয়োজিত ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন। এবং মঙ্গলবার সকলে তিনি এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন।

বুধবার বিকাল ৪টায় ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনি অনুষ্ঠানে ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। ৪টি প্যাবিলিয়নে মেলায় ১০৭টি স্টল স্থান পেয়েছে। এখানে ডিজিটাল সেবার বিষয়ে যেসব সেবা প্রদান করা হয়েছে, তার বর্নণা থাকবে। অনলাইনে নানা সেবার বিষয়ে তথ্য জানা যাবে ডিজিটাল মেলায়। মেলা চলাকালে কুইজ প্রতিযোগিতা, চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হযেছে এবং সমাপনি দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৭ নভেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ