• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠির পরিবেশবান্ধব মেরি ব্রিক্সের আনুষ্ঠানিক ফায়ার দিয়ে উৎপাদনের কাজ শুরু

বাধন রায় ( বরিশাল ) ঝালকাঠি থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

ঝালকাঠির পরিবেশবান্ধব মেরি ব্রিক্সের আনুষ্ঠানিক ফায়ার দিয়ে উৎপাদনের কাজ শুরু।ঝালকাঠি সদর উপজেলা পিপলিতা গ্রামে পরিবেশবান্ধব জিক-জ্যাক ইট ভাটা মেরি ব্রিক্সের আনুষ্ঠানিক ফায়ার দিয়ে উৎপাদনের কাজ শুরু করা হয়েছে। বুধবার সকাল ১১টায় ঝালকাঠি বিশিষ্ট জনের উপস্থিতিতে মেরি ব্রিক্স ইট ভাটায় সুধী সমাবেশ ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য সামসুল ইকরাম পিরু, আরিফ হোসেন মিন্টু, দেশ বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমানসহ বিশিষ্ট জনরা উপস্থিত ছিলেন।

এই ইট ভাটাটি সাম্প্রতিক সময়ে বিভিন্ন ধরনের অনাকাঙ্খিত ঘটনা উত্তোরন করে নুতন উদ্যোমে যাত্রা শুরু করেছে। ইট ভাটাটি স্থাপিত হওয়ার ১০ বছর পরে ইট ভাটার অদূরে জনৈক শহিদুল ইসলাম নামের আইনজীবি তার বসতবাড়ির কলাগাছ ও সুপারি বাগান চিমনীর ধোয়ায় পুড়ে গেছে দাবি করে আপত্তি তোলে। পরিবেশ অধিদপ্তর, কৃষি বিভাগ ও জেলা প্রশাসন গভীরভাবে একাধিক তদন্ত করে আইনজীবির স্বপক্ষে কোন সত্যতা পায়নি। কৃষি বিভাগ রিপোট দিয়েছে এলাকায় দীর্ঘদিনের সুপারি বাগান ভাইরাস জনিত রোগে আক্রান্ত হয়েছে যদিও তাতে ফলনের বড় ধরনের কোন ক্ষতি হয় নাই। মেরি ব্রিক্সের মালিক মোঃ শহিদুল ইসলাম দাবী করেছেন, তার ইট ভাটার পরিবেশবান্ধব জিক-জ্যাক হওয়ার কারণে ইট ভাটা ক্ষতিকারক অংশ শোধন হয়ে চিমনী দিয়ে দিয়ে সাদা ধোয়া বেড়িয়ে আসে। মূলত আইনজীবী শহিদুল ইসলামের কাছে তার পাওনা টাকার তাগিদ দিলে সে ক্ষুব্ধ হয়ে এই অভিযোগ তোলেন। যদিও বিষয়টি জেলা আইনজীবী সমিতিতে লিখিতভাবে অবহিত করা হয়েছে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৩নভেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ