• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইমিগ্রেশন ও আইনি সহায়তায় ন্যাশনাল কাফ ত্রিবুরতিনা শাখার শুভ উদ্বোধন

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি:
আপডেট : শনিবার, ৪ মার্চ, ২০২৩

ইমিগ্রেশন ও আইনি সহায়তায় ন্যাশনাল কাফ ত্রিবুরতিনা শাখার শুভ উদ্বোধন।প্রবাসীদের ইমিগ্রেশন আইনি সহায়তায় ও কাফ পাত্রোনাতো সার্ভিসের লক্ষ্যে রাজধানী রোমের বাংলাদেশীদের প্রাণকেন্দ্র ত্রিবুরতিনাতে বাঙালি সহ বিভিন্ন ভাষাভাষী মানুষদের সঠিক সেবা প্রদানের লক্ষ্যে সাইফুল ইসলাম, সাদিয়া আফরোজ সালমা ও আয়নাল ফকির এর যৌথ পরিচালনায় শুভ উদ্বোধন হয়ে গেল ন্যাশনাল কাফ ত্রিবুরতিনা শাখা। ভিয়া কুপরা ৪৪ (Via Cupra 44) ফিতা কেটে এই নতুন শাখার উদ্বোধন করেন ন্যাশনাল কাফের প্রতিষ্ঠাতা এ কে জামান।

এ সময় রোমে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিক সহ প্রবাসী বাংলাদেশীরা ও ন্যাশনাল কাফ প্রেনেসটিনা, তুসকোলানা এবং প্রধান কার্যালয়ের কর্মকতাগন উপস্থিত ছিলেন।এ কে জামান বলেন, তিবুরতিনা শাখার মাধ্যমে প্রবাসীরা ন্যাশনাল কাফের আইনি, ইমিগ্রেশন‌, পাত্রোনাতো সহ সকল সার্ভিস সরাসরি পাবেন। তিনি শাখাটি পরিচালনায় সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

উল্লেখ্য ন্যাশনাল কাফ ২০১৯ সাল থেকে ইতালীব্যপী প্রবাসীদের জন্য কাফ সার্ভিস অত্যন্ত সুনামের সাথে দিয়ে আসছে।ন্যাশনাল কাফের মাধ্যমে প্রতিবছর দশ হাজারের বেশী প্রবাসীরা বিভিন্ন বোনাস সহ নিয়মিত সেবা গ্রহন করছেন। শীঘ্রই অনলাইন সার্ভিসের মাধ্যমে এই সার্ভিস সমূহ প্রবাসীদের আরো হাতের কাছে নেয়ার পরিকল্পপনা জানান ন্যাশনাল কাফের পরিচালকবৃন্দ।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৪মার্চ/জই


আরো বিভন্ন ধরণের নিউজ