• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সিলেট আলিয়া মাঠে শানে রিসালত মহাসম্মেলন শুক্রবার থেকে শুরু

হাফিজ মাসুম আহমদ দুধরচকী বিশিষ্ট শিক্ষাবিদ লেখক ও কলামিস্ট
আপডেট : শনিবার, ৪ মার্চ, ২০২৩

সিলেট আলিয়া মাঠে শানে রিসালত মহাসম্মেলন শুক্রবার থেকে শুরু সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে দুই দিনব্যাপী আন্তর্জাাতিক শানে রিসালত মহাসম্মেলন ৩ মার্চ শুক্রবার থেকে শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী। মাহফিলে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বর্তমান বিশ্বের শীর্ষস্থানীয় মুহাদ্দিস, মিশরের প্রখ্যাত বুযুর্গ আল্লামা মুহাম্মদ ইবরাহীম আব্দুল বাইছ আল কিত্তানী, মক্কা মুকাররামার প্রখ্যাত বুযুর্গ সায়্যিদ আল হাবীব উবায়দুল্লাহ আল আত্তাস, তুরস্কের ইয়ালোভা ইউনিভিার্সিটির অধ্যাপক প্রফেসর ড. আব্দুল কাদির আল হোসাইন, মিশরের ড. আহমদ আশ শরীফ আল আযহারী, বৃটেনের সায়্যিদ মাআন আল হাসানী আল ইদরিসী আল মক্কী। এছাড়া দেশ-বিদেশের প্রখ্যাত উলামা-মাশায়িখ, ইসলামী চিন্তাবিদ-শিক্ষাবিদ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। মহাসম্মেলনের আমন্ত্রিত বিদেশী অতিথিবৃন্দ ইতোমধ্যে সিলেট এসে পৌঁছেন। আজ বুধবার (১ মার্চ) দুপুরে তাঁরা সিলেট পৌছলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ এবং আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে, ৩ ও ৪ মার্চ প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত মহাসম্মেলন চলবে। মহাসম্মেলন উপলক্ষ্যে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শৃঙ্খলা রক্ষার জন্য প্রশাসনের সহযোগিতার পাশাপাশি সুদক্ষ স্বেচ্ছাসেবক বাহিনী প্রস্তুত করা হয়েছে। মহাসম্মেলনকে সফল ও স্বার্থক করার জন্য সর্বস্তরের সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন মহাসম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৪মার্চ/জ ই


আরো বিভন্ন ধরণের নিউজ