• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভিয়েনা সিটি হলে মেয়র মিখাইল লুডভিগের উদ্যোগে মুসলিমদের জন্য ইফতার

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

ভিয়েনা সিটি হলে মেয়র মিখাইল লুডভিগের উদ্যোগে মুসলিম নেতৃবৃন্দের জন্য ইফতার।ভিয়েনার পৌর প্রশাসনের প্রধান কার্যালয় ভিয়েনা সিটি হলে মুসলিম নেতৃবৃন্দের জন্য এক জাকজমক পূর্ণ  ইফতারের আয়োজন করে ভিয়েনার মেয়র ও রাজ্য গভর্নর মিখাইল লুডভিগ (SPÖ)।বুধবার (১২ এপ্রিল) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনারপৌর প্রশাসনের প্রধান কার্যালয়  ভিয়েনা সিটি হলে মুসলিম নেতৃবৃন্দের জন্য এক জাকজমকপূর্ণইফতারের আয়োজন করেন সিটি মেয়র মিখাইল লুডভিগ। ইফতার অনুষ্ঠানে অস্ট্রিয়ার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারী দফতরের উর্দ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মেয়র ডক্টর মিখাইল লুডভিগ তার স্বাগত বক্তব্যের শুরুতে সাদর অভ্যর্থনা জানান প্রধান অতিথি  ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার (IGGÖ) প্রেসিডেন্ট অমিত ভূরাল সহ সকল ইসলামিক কমিউনিটির নেতৃবৃন্দকে।

তিনি তার বক্তব্যে ভিয়েনার সামাজিক, রাজনৈতিক এবং বৈশ্বিক মহামারী করোনাকালীন ক্রাইসিসের মত জাতীয় সমস্যায় ভিয়েনা সিটি মেয়রের সাথে সহযোগিতা মূলক কাজ করার জন্য ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়া ও বিভিন্ন ইসলামিক কমিউনিটির নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

ভিয়েনার মেয়র মিখাইল লুডভিগের এই ইফতার
মাহফিলে যে সমস্ত অস্ট্রিয়ান মুসলিম নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তাদের মধ্যে অন্যতম অস্ট্রিয়ান মুসলিম রিলিজিয়াস অথরিটির সুপ্রিম কাউন্সিল মেম্বারগণ,সংসদ সদস্য ইঞ্জিনিয়ার ওমর আল রাবী ও সংসদ সদস্য আসলিহান বজাতেমার। তাছাড়াও আরও উপস্থিত ছিলেন তুর্কী,বসনিয়ান, আরাবিয়ান,আলবেনিয়ান, আফ্রিকান ও এশিয়ান ইসলামিক কমিউনিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

অস্ট্রিয়ান মুসলিম কমিউনিটির নেতৃবৃন্দের জন্য ইফতার মাহফিলের আয়োজন করার জন্য বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির পক্ষে ইঞ্জিনিয়ার এম এ হাসিম।এম এ হাসিম এশিয়ান ইসলামিক কমিউনিটির চেয়ারম্যান ও ইসলামিক রিলিজিয়াস অথরিটি
ইন অস্ট্রিয়ার (IGGÖ)  সুপ্রিম কাউন্সিল মেম্বার।

ভিয়েনার সিটি হলে আমন্ত্রিত অতিথিদের ইফতারে
মুসলিম খাবারে আপ্যায়ন করা হয় ভিয়েনার মেয়র ও রাজ্য গভর্নর মিখাইল লুডভিগের পক্ষ থেকে।
এশিয়ান ইসলামিক কমিউনিটির পক্ষ থেকে বিডি
নিউজ ইউরোপের কূটনৈতিক প্রতিনিধিকে ইফতারে নিমন্ত্রণ করা হয়।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৫এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ