ভোলায় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
“অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে।
নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর কর হে।”
গতকাল ২৫ বৈশাখ ১৪৩০ রোজ ( সোমবার ) বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এঁর ১৬২তম জন্মবার্ষিকী সন্ধ্যায় উদযাপনের লক্ষ্যে ভোলা জেলা প্রশাসন, কর্তৃক জেলা শিল্পকলা একাডেমি, ভোলায় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসক মোঃ তৌফিক ই লাহী ( চৌধুরী ) ভোলার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা।
আলোচনা সভার শুরুতে দিবসটি উপলক্ষ্যে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক জনাব হাওলাদার মাকসুদ।আলোচনা সভায় বক্তারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলোচনা সভা শেষে ভোলা জেলা শিল্পকলা একাডেমি ও জেলা শিশু একাডেমি কর্তৃক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক তৌফিক ই লাহী চৌধুরী।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) জনাব তামিম আল ইয়ামীন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) জনাব রিপন কুমার সাহা, জেলা রেজিস্ট্রার অফিসার মোঃ আনিছুর রহমান, ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার জনাব মোঃ তৌহিদুল ইসলাম।
সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের বাংলা বিভাগের প্রভাষক জনাব মোঃ আব্দুল হালিম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ( চলতি দায়িত্ব ) জনাব আমিনুল ইসলাম সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দগণ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১১মে/জই