• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

চট্টগ্রাম মেডিকেলের মুখপাত্র মনোনীত হলেন ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া

ন্যাশনাল ( চট্টগ্রাম) ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : শনিবার, ১৩ মে, ২০২৩

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়াকে প্রতিষ্ঠানটির মুখপাত্র হিসেবে মনোনীত করা হয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের যে কোনও তথ্য যথাযথ কর্তৃপক্ষকে তিনি প্রদান করবেন।সংবাদমাধ্যমকেও প্রতিষ্ঠান সম্পর্কিত সুনির্দিষ্ট বিষয়ে তথ্য প্রদান করবেন।
উল্লেখ, ডা. বিদ্যুৎ বড়ুয়া ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাস করেছেন।তিনি ঢাকা মেডিক্যাল কলেজ ছাত্রসংসদের ভিপি পদে নির্বাচিত ছিলেন। কিছুদিন চট্টগ্রাম সিটি করপোরেশন আরবান হেলথ কেয়ার প্রজেক্টে মেডিক্যাল অফিসার পদে কর্মরত ছিলেন।

পরবর্তীতে সুইডেনের কারোলিন্সকা মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্য বিষয়ে এমডি ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
২০২০ সালে করোনা মহামারীত করোনা রোগীদের জন্য ১৫ দিনের মধ্যে চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল তৈরি করেন ডা. বিদ্যুৎ বড়ুয়া, যা বেসরকারি উদ্যোগে করোনা রোগীদের জন্য স্বাধীনতার পর প্রথম ফিল্ড হাসপাতাল হিসেবে স্বীকৃত।

মানবিকতার অনন্য দৃষ্টান্ত হিসেবে দেশে ও বিদেশে তিনি অনেক স্বীকৃতি অর্জন করেছেন। তিনি ‘শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২১’ এবং ভারতের আগরতলা থেকে ‘চিকিৎসক রত্ন’ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন ‘ইয়ুথ আইকন’ খেতাব পেয়েছেন। তিনি আমজনতার চিকিৎসক হিসেবে সাধারণ মানুষের কাছে ব্যাপক পরিচিত। তিনি ২০২১ সালে চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে উপ-পরিচালক পদে যোগদান করেন।

সূত্র -বাংলা নিউজ

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৩মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ