• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মনফালকোনে এসো বাংলা শিখি বিদ্যালয়ে পাঠ্য বই বিতরণ

শাইখ আহমেদ, স্পেশাল প্রতিনিধি (ইতালি) মনফালকোন
আপডেট : বুধবার, ১৭ মে, ২০২৩

মনফালকোন শহরে এসো বাংলা শিখি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বাংলা পাঠ্যবই বিতরণ অনুষ্ঠিত ।ইতালির মনফালকোনে প্রবাসী বাংলাদেশিদের প্রথম প্রতিষ্ঠিত এসো বাংলা শিখি বিদ্যালয়। প্রায় একযুগ অতিক্রম করে এই বিদ্যালয় পরিচালিত হচ্ছে বিনা মূল্যে পারিশ্রমিক শিক্ষক দিয়ে। নিজের সন্তানদের আদলে এই স্কুলের শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে যাচ্ছেন তারা। বর্তমানে প্রায় শতাধিকের বেশি শিক্ষার্থী রয়েছে এই বিদ্যালয়ে।

১৩ মে ২০২৩ শনিবার বাংলাদেশ সরকারের প্রদত্ত শিক্ষার্থীদের পাঠ্যবই বিতরণ করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান। বিদ্যালয়ের সভাপতি জাবেদ উল্লাহ এর সভাপতিত্বে প্রধান শিক্ষক জসিম উদ্দিন ও মামুন আল রশিদ এর পরিচালনায় বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান এর কনসাল জেনারেল এম জে এইচ জাবেদ। উপস্থিত ছিলেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলান এর শ্রম কনসাল সাব্বির আহমেদ, ভাইস কনসাল তাজুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান পৃষ্টপোষক জাহাঙ্গীর সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন স্কুল কমিটির সিনিয়র সহ সভাপতি ইসমাইল হোসাইন, শফিক ভূঁইয়া, বাকির মিয়া, শাওন আহমেদ, রনি খান, ডালিম মিয়া, ওমর খৈয়াম পাটান, আলী হোসেন জাবেদ, তাজুল ইসলাম সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।

পরিশেষে প্রধান অতিথি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বাংলা পাঠ্যবই বিতরণ করেন এবং বাংলা ভাষা, সংস্কৃতি তথা বাঙালির ইতিহাস-ঐতিহ্যকে ধরে রাখতে প্রবাসে বেড়ে ওঠা বাংলাদেশি শিক্ষার্থীদের বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে পরিচয়ের লক্ষ্যে শিক্ষার্থীদের সাথে বাংলা ভাষার গুরুত্ব নিয়ে অনেক কথা বলেন।

বাংলা পাঠ্যবই বিতরণে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করতে লক্ষ্য করা গেছে। বিদ্যালয়ের প্রধান উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেছেন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৭মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ