• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

গ্যাসের দাম বাড়ানো হবে আত্মঘাতী সিদ্ধান্ত: সৈয়দ আহমদ শফী আশরাফী

প্রেস বিজ্ঞপ্তি
আপডেট : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

গ্যাসের দাম বাড়ানো হবে আত্মঘাতী সিদ্ধান্ত: সৈয়দ আহমদ শফী আশরাফী।সারাদেশে চলছে নানাবিধ সংকট। ঘন ঘন বৃদ্ধি পাচ্ছে সকল উপকরণের। বাড়ছে ব্যয় কিন্তু সেই তুলনায় আয় বাড়ছে না। প্রতিটি পণ্যের দাম আকাশছোঁয়া। এর মধ্যেই গ্যাসের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার। গ্যাসের দাম বাড়ানো হবে আত্মঘাতী সিদ্ধান্ত।

গতকাল ১৭ মার্চ বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ন্যাশনাল সবুজ বাংলা পার্টি (এনএসবি পার্টি)’র মহাসচিব ও নেত্রকোনা ১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সৈয়দ আহমদ শফী আশরাফী এসব কথা বলেন।

সৈয়দ আহমদ শফী আশরাফী আরো বলেন- সংকটের মধ্যে আবারও গ্যাসের দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এবার মাসিক বিল এক চুলা (সিঙ্গেল বার্নার) জন্য ১৩৭৭৯ টাকা এবং দুই চুলার (ডাবল বার্নার) জন্য ১৫৯১ টাকা ধার্য করার প্রস্তাব দিয়েছে রাষ্ট্রায়ত এই গ্যাস বিতরণী সংস্থাটি। এটি বাস্তবায়ন হলে জনমনে নেতিবাচক ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হবে। জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসছে, এমন সময় সাধারণ মানুষের মতের বাহিরে গিয়ে এমন জনবিরোধী সিদ্ধান্ত কোন ভাবেই কাম্য নয়।সাধারণ মানুষের দূর্ভোগের কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবী জানাচ্ছি।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৮মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ