• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় ৬৫ দিন মৎস শিকারে নিষেধাজ্ঞায় চরম ভোগান্তিতে ৬৩ হাজার জেলে

তানজিল হোসেন ( বরিশাল) ভোলা থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

ভোলায় ৬৫ দিন মৎস শিকারে নিষেধাজ্ঞা : চরম ভোগান্তিতে ৬৩ হাজার জেলে।সৎস প্রজনন সহ সামুদ্রিক মৎস সম্পদ বৃদ্ধির জন্য আজ ২০ মে ( শনিবার ) দীবাগত রাত ১২ টার পর থেকে আগামী ২৩ জুলাই অর্থাৎ ৬৫ দিন পর্যন্ত দেশের সমুদ্রসীমায় ইলিশ রক্ষা সহ সব ধরনের মাছ আহরন ও বিপনন নিষিদ্ধ করেছে মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রনালয়। তবে বাংলাদেশে নিষেধাজ্ঞাকালীন সময়ে মাছ ধরা বন্ধ হওয়ায়। ৬৫ দিনের জন্য বেকার হয়ে গেলেন ভোলার ৬৩ টি হাজার ৯৫৮ জন ছেলে সরকার থেকে যে সামগ্রী প্রধান করা হয় তাও সঠিক ভাবে কপালে মিলছে না বঞ্চিত জেলেদের।

উপজেলা মৎস বিভাগ কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম, গণমাধ্যম কে জানান ভোলায় মোট জেলের সংখ্যা ৬৩ হাজার ৯৫৮ জন এর মধ্যে সমুদ্রগামী জেলে ৩০ হাজার। ৬৫ দিনের মৎস্য শিকারে নিষেধাজ্ঞাকালীন সময়ে জেলেদের জন্য খাদ্য সহায়তার ইতিমধ্যে বরাদ্ধ এসেছে তা খুব শিঘ্রই তা বিতরণ শুরু হবে বলে জানান মৎস কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম।

ভোলার জেলেরা বলেন মার্চ এপ্রিল ২ মাস ঘূর্ণিঝড় মোখার প্রভাবে তেমন ঠিক মত নদীতে নামতে পারি নাই, এখন আশা করিছিলাম নদীতে যাম কিন্তু মনে আশা আশাই স্বপ্নেই রূপ নিলো।

জেলেরা ক্ষোভ প্রকাশ করে বলেন, নিষেধাজ্ঞার সময় আমাদের জেলেরা সাগরে মাছ ধরতে না পারায়, দিশে হারা হয়ে পরেন উপকূলীয় জেলেবাসী এছাড়া সম্প্রতি ঘূর্ণিঝড় “মোখা”র কারনে জেলেরা মাছ ধরতে না পারায় অনেকেই মহাজনের কাছে ঋণগ্রস্থ হয়ে পরেন। তিনি আর মন্তব্য করে বলেন নদীতে নামতে পারি নাই সেই জন্য দুঃখ পাই না, সবচেয়ে বেশি খারাপ লাগে পার্শ্ববর্তী ভারতের জেলে মাছ শিকার করে নিয়ে যায়।

এবং আমাদের বাংলাদেশের জেলেরা ৬৫ দিন বিপদময় সময় উপেক্ষা করার পর নিষেধাজ্ঞা শেষে নদীতে গেলে দেখা নেই মা ইলিশের সঙ্গে বলে জানান জেলে সদস্যগণ। ভোলার মোট নিবন্ধন জেলে সংখ্যা হাজার ৬৩ হাজার ৯৫৮ জন। এদের মধ্যে সমুদ্রগামী জেলে সংখ্যা ৩০ হাজার এই ৬৫ দিন মাছ ধরা বন্ধ থাকাকালীন সময়ে জেলেরা ২ কিস্তিতে জনপ্রতি ৮৬ কেজি করে চাল দিবেন।

বরাদ্ধকৃত চাল এস পৌছেছে, এই সপ্তাহে ইউনিয়ন ব্যাপী তালিকা দেখে চাল বিতরণ করা শুরু করা হবে। এছাড়া প্রজনন কালীন সময় যাতে জেলেরা সমুদ্রে মাছ ধরতে না যায় সে জন্য প্রচার প্রচারণা অব্যহত রয়েছে। জেলা মৎস কর্মকর্তার পক্ষ থেকে।

মৎস কর্মকর্তা আরও বলেন, অবরোধ চলাকালীন সময় ভ্রাম্যমান আদালত সহ তাদের টিম বলেশ্বর নদীসহ বিভিন্ন এলাকায় অভিযান অব্যহত রাখবেন।এ ব্যাপারে দক্ষিণ কোষ্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া নদীতে না যাওয়া পরামর্শ দিচ্ছেন জেলে পারায়। অবরোধ চলাকালীন সময় নদী গুলোতে বিভিন্ন নদ ও খালে তাদের অভিযান অব্যহত রাখবে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৩মে/জই/ভোলা


আরো বিভন্ন ধরণের নিউজ