ভোলায় ১৫ টি স্মার্ট ফোন নগদ অর্থ ৫৩ হাজার টাকা হস্তান্তর ।ভোলার তজুমদ্দিনে হারিয়ে যাওয়া ১৫ টি স্মার্ট ফোন ও নগদ অর্থ বিকাশ প্রতারিত ৫৩,০০০/- টাকা জিডি মূলে উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করালেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, ভোলা। পুলিশ সুপার নির্দেশনায়, জনাব মোঃ মাকসুদুর রহমান মুরাদ, অফিসার ইনচার্জ, তজুমদ্দিন থানা, ভোলার নেতৃত্বে ভোলা জেলা পুলিশের আইসিটি শাখার সহযোগিতায় হারিয়ে যাওয়া ১৫ টি মোবাইল ফোন ও বিকাশ প্রতারিত ৫৩,০০০/- টাকা উদ্ধার করা হয়।

২৬ মে ( শুক্রবার ) এবং ভুক্ত ভোগীদের অভিযোগের প্রেক্ষিতে তজুমদ্দিন থানা পুলিশ কর্তৃক ১ মে অর্থাৎ ( সোমবার ) থেকে অদ্য পর্যন্ত বিভিন্ন স্থান থেকে উদ্ধারকৃত হারিয়ে যাওয়া বিভিন্ন মডেলের ১৫ টি স্মার্ট ফোন ও বিকাশের মাধ্যমে হাতিয়ে নেয়া চক্রের থেকে ৫৩,০০০০/- হাজার টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন তজুমদ্দিন থানা পুলিশ।
এ সময় ফোনের প্রকৃত মালিক হারানো শখের মোবাইল ফোনটি হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন। তারা ভোলা জেলার পুলিশ সুপার ও অফিসার ইনচার্জ, তজুমদ্দিন থানা, সকল টিম’কে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিডিনিউজইউরোপ/২৭মে/জই/ভোলা