মাদকবিরোধী অভিযানে ৯’শত পঞ্চাশ পিছ ইয়াবাসহ চট্টগ্রামের মাদক ব্যবসায়ী ভোলায় আটক।ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম এর দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানার তত্ত্বাবধানে ভোলা সদর থানাধীন পূর্বইলিশা ইউনিয়ন হইতে ৯’শত পঞ্চাশ পিছ ইয়াবাসহ ১ মাদক কারবারিকে আটক করেছে। ইলিশা মডেল পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম।গতকাল ২৮ মে ( রবিবার ) দুপুর ১৪: ১৫ ঘটিকার সময় এস আই ( নিঃ ) গোলাম মোস্তফা, সংগীয় এএসআই সুজন, এএসআই মাইনুল, কং/৬১৮ ফেরদৌস, কং/৭৭৪ মো: জসিম উদ্দিন, কং/৫৭৪ মিল্লত, কং/৫৪১ ইয়াছিন আরাফাত, কং/ ৩১৩ রফিকুল ইসলাম সহ।
ভোলা সদর থানাধীন পূর্বইলিশা ইউনিয়নের ১ নং ওয়ার্ড ফেড়ি ঘাট মনিরের ভাতের হোটেল এর পশ্চিম পাশে রাস্তার উপর থেকে ৯’শত পঞ্চাশ পিস ইয়াবা সহ ১ মিরাজ হাওলাদার , সাং- মধ্য পারুয়া, থানা -রাঙ্গুনিয়া জেলা- চট্টগ্রাম’কে ধৃত করেন।ধৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, বলেন নিশ্চিত করেন থানা সূত্র।
বিডিনিউজ ইউরোপ/২৯মে/জই/ভোলা