• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় ৭ লক্ষ টাকা কাবিনে দাদির সঙ্গে নাতির বিয়ে

তানজিল হোসেন নিজস্ব প্রতিনিধি (বরিশাল) ভোলা
আপডেট : রবিবার, ৪ জুন, ২০২৩

ভোলায় ৭ লক্ষ টাকা কাবিনে দাদির সঙ্গে নাতির বিয়ে ।ভোলার চরফ্যাশন উপজেলায় ৭ লাখ টাকা কাবিনে বিধবা দাদির সঙ্গে নাতির বিয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। গত ২১ মে ( রবিবার ) দুপুরে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের শাহে আলম বেপারি গত দেড় বছর আগে মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তার স্ত্রী সামছুন্নাহার ( ৫০ ) তার পুত্র জসিম উদ্দিন এর ছোট ছেলের অর্থাৎ নাতি মিরাজ ( ২৩ ) এর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তারা সম্পর্কে দাদি-নাতি, দাদার মৃত্যু পর থেকে দাদি ও নাতির মধ্যে গোপন প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

পরে দাদি-নাতির অনৈতিক সম্পর্ক ধরা পরে স্থানীয়দের হাতে। এ নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়। পরে স্থানীয় মাতুবররা বিষয়টি মিটমাটের জন্য নানান ফন্দি ফিকির করে দফায় দফায় সালিশ বৈঠক করেন। এতেও কোনো সমাধান হয়নি। অবশেষে গত ( রবিবার ) ২১ মে দুপুরে ৭ লাখ টাকা কাবিন নামায় ভোলা নোটারী পাবলিক কার্যালয়ে কোর্টে  এফিডেফিট করে দাদি-নাতির বিবাহ সম্পূর্ণ করেন।

এ সব তথ্য নিশ্চিত করেছেন নাতি মিরাজ হোসেন, তিনি বলেন, দাদা মারা যাওয়ার পর তার দাদির দেখাশোনা করার জন্য-ই স্বেচ্ছায় দাদিকে বিয়ে করেছেন তিনি। তবে কোর্ট এফিডেফিডে মিরাজের বয়স ২৩ বছর দেখানো হলেও তার বড় ভাই একাদশ শ্রেণির শিক্ষার্থী মোঃ ফিরোজ জানিয়েছেন মিরাজের প্রকৃত বয়স ১৭ বছর।

দিকে শামসুন্নাহার ও মৃত শাহে আলম দম্পতির ঘরে দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। এসব মেনে নিয়েই নাতি মিরাজ হোসেন তাকে বিয়ে করতে রাজি হয়েছেন বলে জানান শামসুন্নাহার। শশীভূষণ থানার উপ পরিদর্শক দেলোয়ার হোসেন বলেন, সামছুন্নাহার’র কাছ থেকে শুনেছি ৭ লাখ টাকা কাবিনে নাতি মিরাজকে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছেন দাদি সামছুন্নাহার।

বিডিনিউজইউরোপ/৪জুন/জই/ভোলা


আরো বিভন্ন ধরণের নিউজ