ভোলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ ১৭, ২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত । ৮ জুন ( বৃহস্পতিবার ) ভোলা জেলা প্রশাসনের আয়োজনে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ-১৭) ২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।মোঃ তৌফিক-ই-লাহী চৌধুরী, ভোলা জেলা প্রশাসক এর সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন ভোলা ১ আসনের সংসদ সদস্য, ও সাবেক বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, ভোলা। এ সময় জনাব তামিম আল ইয়ামিন, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) ভোলা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা। মোঃ তৌহিদুল ইসলাম, সদর, ভোলা। জনাব রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) ভোলা।অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা, ভোলা জেলা ক্রীড়া পরিষদের সদস্যবৃন্দ।খেলোয়াড় বৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিডিনিউজইউরোপ/৯জুন/জই/ভোলা