• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় বাস উল্টে ১০ জন গুরুতর আহত

তানজিল হোসেন নিজস্ব প্রতিনিধি (বরিশাল) ভোলা
আপডেট : শনিবার, ১০ জুন, ২০২৩

ভোলায় বাস উল্টে ১০ জন গুরুতর আহত।ভোলার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে উল্টে গেছে। এ সময় বাসে থাকা ১০ জন যাত্রী আহত হয়েছে।৯ জুন ( শুক্রবার ) দুপুর ২টার সময় বোরহানউদ্দিন উপজোয় খায়ের হাট রাস্তার মাথা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ফায়ারসার্ভিস ও স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছে।

বোরহানউদ্দিন ফায়ারসার্ভিসের স্টেশন অফিসার মো. রুহুল আমীন জানান, চরফ্যাশন থেকে ছেড়ে আসা এ আর পরিবহন নামের খুলনাগামী একটি বাস ১৫ জন যাত্রী নিয়ে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিলেন। বাংলাবাজার ও ভোলা শহরের আরও দুইটি বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে বরিশাল হয়ে বাসটি খুলনায় পৌঁছানোর কথা থাকলেও বাসটি বাংলাবাজারের আগে খায়ের হাট রাস্তার মাথা নামক এলাকায় আশার সাথেই হঠাৎ স্টিয়ারিং ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পাশের ডোবায় উল্টে পড়ে।

খবর পেয়ে ফায়ারসার্ভিসের একটি ইউনিট দুর্ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় বোরহানউদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্স ও ভোলা সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।আহতদের মধ্যে আবু তাহের নামের এক যাত্রীর একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে তার বয়স ৪৫। এ ঘটনায় বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক মোঃ রাজীব হোসেন জানান।

দুর্ঘটনা কবলিত বাসটিতে প্রায় ১৫ জন যাত্রী ছিলো, তাদের মধ্যে ১০ জনের শরীরের কিছু কিছু অংশে আংশিক ক্ষত হলেও বর্তমানে অধিকাংশ রাই সুস্থ রয়েছেন। তবে একজন গুরুতর আহত হওয়ায় তার অবস্থা কিছুটা সংকটাপন্ন রয়েছে বলে জানান তিনি।

বিডিনিউজ ইউরোপ/১০জুন/জই/ভোলা


আরো বিভন্ন ধরণের নিউজ