ইসির পদত্যাগের দাবিতে ভোলায় বিক্ষোভ করেন ইসলামী আন্দোলন ।বরিশালে ১২ জুন সিটি কর্পোরেশন মেয়ের পদ নির্বাচন কে কেন্দ্র করে স্বৈরাচারী গুন্ডা বাহিনীর ছাত্রলীগ কর্মী সির্টির মেয়ের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের, হুজুরের উপর পরিকল্পিত সন্ত্রাসী হামলা করানো হয়। ১৬ জুন ( শুক্রবার ) ঢাকা কেন্দ্রীয় ঘোষিত আজ ভোলা সহ সারাদেশে রাজপথে বিক্ষোভ করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ, এর নেতা কর্মীরা। এবং ভোলা জেলা উত্তর শাখার মাওলানা আতউর রহমান এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে, জুমার নামাজের পর।
আতউর রহমান, সভাপতিত্বে বক্তব্য রাখেন ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মোবাশ্বেরুল হক, নাঈম, ইসলামী আন্দোলন উত্তরের সহ-সভাপতি এম ওবায়েদ বিন মোস্তফা, মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আবদুল মমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা ইউসুফ আদনান প্রমুখ।বক্তব্যে বক্তারা বলেন, বরিশাল সিটি মেয়ের নির্বাচনে প্রার্থীদের উপর সন্ত্রাসী হামলা করানো হয়। এই হামলার তীব্র নিন্দা জানান এবং বক্তারা আর বলেন বর্তমান যে নির্বাচন কমিশনের রয়েছে তার অতিদ্রুত পদত্যাগ নিশ্চিত করার দাবি জানানো হয়।এবং বিক্ষোভ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করেন পড়ে, মিছিলটি নতুন বাজার হয়ে বাংলাস্কুল মোড় হয়ে, হাটখোলা জামে মসজিদ এর চত্বরের সামনে নেতাকর্মীরা বক্তব্য দেন, পড়ে মোনাজাতের মাধ্যমে তাদের কর্মসূচি সম্পূর্ণ করা হয়
বিডিনিউজ ইউরোপ/১৭জুন/জই