• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলার চরফ্যাশনে কলেজ ছাত্রীর বিয়ের দাবিতে অনশন

তানজিল হোসেন নিজস্ব প্রতিনিধি (বরিশাল) ভোলা
আপডেট : শনিবার, ১৭ জুন, ২০২৩

ভোলার চরফ্যাশনে কলেজ ছাত্রীর বিয়ের দাবিতে অনশন ।ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় বিয়ের দাবিতে প্রতারক প্রেমিকের বাড়িতে অনার্স পড়ুয়া শিক্ষার্থীর বিয়ের অনশন। মিথ্যা প্রলোভন দেখানো প্রেমিক শাকিল হাওলাদার পালিয়েছে এমনটাই দাবি করেন কলজ পড়ুয়া শিক্ষার্থী। ১৫ জুন ( বৃহস্পতিবার ) ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিণ আইচা থানাধীন চর’মানিকা ইউনিয়ন চরকচ্ছপিয়া গ্রামের ৪ নম্বর ওয়ার্ডে। অভিযোগ উঠেছে অনশন করার সময় মেয়েটিকে শারিরীক ও মানসিকভাবে নির্যাতন করে পালিয়ে যায় বন্ড প্রেমিক শাকিল হাওলাদার, ও তার পরিবার।

অনশনকারী কলেজ ছাত্রী জানান, আমার সাথে একই ক্লাসের পড়তেন চরকচ্ছপিয়া গ্রামের আলমগীর হাওলাদারের ছেলে মো: শাকিলের, তার সঙ্গে আমার দীর্ঘ দেড় বছর ধরে প্রেমের সম্পর্ক আছে। প্রেমের একপর্যায়ে সে মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা-সাক্ষাৎ করতো। এবং বেশ কয়েকবার আমাদের বাড়িতেও যায় আসা হত।

সে বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সঙ্গে একাধিক বার শারীরিক মিলন সম্পর্ক অবদ্ধ ছিলেন, আজ বৃহস্পতিবার সকালে আমার প্রেমিক শাকিল হাওলাদার, আমাকে তার বাড়িতে দেখা করতে বলেন আমি তাদের বাসায় গিয়ে তাকে না পেয়ে তার বাবার ব্যবসায়ীক প্রতিষ্ঠানে গিয়ে তাকে পাই। পরে শাকিলের সাথে কথাবার্তার এক পর্যায়ে তাকে বিয়ে করার জন্য চাপ দিলে সে আমাকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে পালিয়ে যায়।

এরপর আমি প্রেমিক শাকিল কে না পেয়ে তাদের বাড়িতে গিয়ে অনশন শুরু করি। ভুক্তভোগী কলজ পড়ুয়া শিক্ষার্থী আরো বলেন, আমার সহজ সরলতার সুযোগে নিয়ে আমার সব শেষ করে দিয়েছে। তারদের বাড়িতে ডেকে এনে সে এখন তার পুরো পরিবার নিয়ে পালিয়ে গেছে। আমাকে তাদের বাড়ি থেকে বের করে দেওয়ার পাঁয়তারাও করা হচ্ছে নানা রকম ভাবে। প্রেমিক শাকিল হাওলাদার, যদি আমাকে বিয়ে না করে আমার আত্মহত্যা ছাড়া আর কোনো বিকল্প নেই।

এ ঘটনার পর থেকেই বিষয়টি মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকায় সঙ্গে সঙ্গে তোলপাড় সৃষ্টি শুরু হয়। অনশন কারী কলেজ ছাত্রীর নানা জানান, আমার নাতিনকে বাড়ি থেকে বের করার জন্য নানা ভাবে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। তার পারিবারের লোকজন আমার নাতিনের নিরাপত্তা নিয়েও আমরা এখন শঙ্কিত।

কলেজ ছাত্রী অনশন করার পর থেকে প্রেমিক শাকিল হাওলাদার, সহ তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছে। স্থানীয় চর’মানিকা সাবেক ইউপি চেয়ারম্যান মো: রুহুল আমিন হাওলাদার জানান, বিষয়টি শুনে উভয় পক্ষকেই নিয়েই মিমাংসার চেষ্টা চলছে।

দক্ষিণ আইচা থানার কর্মরত ( ওসি ) শাখাওয়াত হোসেন বলেন, ঘটনাটি জানার পর ওই ছাত্রীকে লিখিত অভিযোগ দাখিল করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে অভিযোগ পেলে আমরা অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে থাকব।তবে এই বিষয় ক্ষুদে বার্তা দিয়েও বন্ড প্রেমিকদের কাউরেই পাওয়া যায় নাই। এবং স্থানীয় সূত্রে যানা যায়, তার সকল পরিবার লুকিয়ে রয়েছে।

বিডিনিউজ ইউরোপ/১৭জুন/জই/ভোলা


আরো বিভন্ন ধরণের নিউজ