• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সরকার দেশে খেলা ধুলার ক্ষেত্রে বিভিন্ন কর্মসূচি নিয়ে এগিয়ে চলছে:আমু

বাঁধন রায় ( বরিশাল) ঝালকাঠি থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : শনিবার, ১৭ জুন, ২০২৩

সরকার দেশে খেলা ধুলার ক্ষেত্রে বিভিন্ন কর্মসূচি নিয়ে এগিয়ে চলছে-জননেতা আলহাজ্বা আমির হোসেন আমু এমপি।বাংলাদেশ আওয়ামী লীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব আমির হোসনে আমু এমপি বলেছেন, দেশের পিছিয়ে পড়া ফুটবলকে এগিয়ো নেয়ার জন্য দেশ ব্যাপি বঙ্গবন্ধু অনুর্ধ ১৭ ফুটবল টুর্নামেন্ট শুরু করা হয়েছে। এর মধ্য দিয়েই সারা দেশে আগামী দিনের সম্ভাবনাময় ফুটবল খেলোয়ার বেরিয়ে আসবে। সরকার দেশের খেলা ধুলার ক্ষেত্রেও বিভিন্ন কর্মসূচি নিয়ে এগিয়ে চলছে।

তিনি বুধবার বেলা সাড়ে ১২টায় ঝালকাঠির বীর শ্রেষ্ঠ শহীদ ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গির স্টেডিয়ামে সদর উপজেলা পর্যায়ে ফুটবল টুর্নামেন্টে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন। সদর উপজেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারের সভাপতিত্বে এই অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড খান সাইফুল্লাহ পনির, উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান,জেলা কৃষি সম্প্রষারণ বিভাগের উপপরিচালক মনিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার ও ইসরাত জাহান সোনালী অতিথি ছিলেন। এই প্রতিযোগিতায় সদর উপজেলার ১০টি ইউনিয়নের ১০টি টিম অংশগ্রহণ করেছেন। উদ্বোধনী ম্যাচে কেওড়া ইউনিয়ন ২/১ গোল ব্যবধানে বিনয়কাঠী ইউনিয়নকে পরাজিত করেছে।

বিডিনিউজ ইউরোপ/১৭জুন/জই/ঝালকাঠি


আরো বিভন্ন ধরণের নিউজ