ভোলায় প্রতারিত ৩৫,০৫০ টাকা নারীর নিকট হস্তান্তর।
ভোলায় পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, মহাদোয় এর দিক-নির্দেশনায়, মোঃ জহিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, মনপুরা থানা ভোলার নেতৃত্বে, জেলা পুলিশের আইসিটি শাখার সহযোগিতায় বিকাশ প্রতারিত চক্রের থেকে নগদ ৩৫,০৫০/- টাকা উদ্ধার পূর্বক প্রকৃত নারী মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে।ভুক্তভোগী রুমা, এর অভিযোগের প্রেক্ষিতে সর্ব মোট ৩৫,০৫০/- টাকা তথ্য প্রযুক্তির মাধ্যমে উদ্ধার পূর্বক অদ্য ১৬ জুন ( শুক্রবার ) সকালে প্রকৃত নারী মালিকের নিকট হস্তান্তর করেন, ওসি মোঃ জহিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, মনপুরা থানা, ভোলা।
প্রতারিক চক্রের থেকে বিকাশের টাকা ভুক্তভোগী হাত পেয়ে আনন্দে আপ্লুত হয়েছে। রুমার সাথে থাকা পরিবার ভোলা জেলার পুলিশ সুপার ও মনপুরা থানা ভোলাকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিডিনিউজ ইউরোপ/১৭জুন/জই /ভোলা