• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবি করেছে অনলাইন প্রেস ইউনিটির নেতৃবৃন্দ

বিডিনিউজ ইউরোপ অনলাইন ডেস্ক
আপডেট : রবিবার, ১৮ জুন, ২০২৩

সংবাদযোদ্ধা গোলাম রাব্বানী নাদিমের সকল ঘাতকের ফাঁসি দাবি করেছে অনলাইন প্রেস ইউনিটির নেতৃবৃন্দ।সংগঠনের প্রতিষ্ঠাতা কলামিস্ট মোমিন মেহেদী, কার্যকরী সভাপতি একরামুল হক গাজী লিটন, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান আইয়ুব রানা, এম লোকমান হোসাঈন ও ভারপ্রাপ্ত মহাসচিব চন্দন সেন পলাশ এক বিবৃতিতে বলেন, আমরা শামছুর রহমান, হুমায়ুন কবির বালু, মোজাক্কির, সাগর-রুণীসহ অর্ধশত সংবাদযোদ্ধা হত্যাকাণ্ডর বিচার আজও পাইনি।

অতিতের সকল সংবাদযোদ্ধা হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি গোলাম রাববানী নাদিম হত্যাকাণ্ডের বিচার দ্রুত বাস্তবায়ন চাই। তা না হলে সারাদেশে ‘সংবাদ বিরতী’ কর্মসূচি পালনের মধ্য দিয়ে সংবাদমাধ্যমে কর্ম বিরতী পালনের ডাক দেবো।অনলাইন প্রেস ইউনিটির পক্ষ থেকে ১৭ জুন প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ ডিজিটাল নিরাপত্তা আইন অতি দ্রুত সংশোধন করে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা করার সুযোগ বন্ধ করারও দাবি জানায়।

বিডিনিউজ ইউরোপ/১৮জুন/জই/নাদিম হত্যা


আরো বিভন্ন ধরণের নিউজ