ধনবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।টাঙ্গাইলের ধনবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।শুক্রবার (২৩ জুন) সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ভবনের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আনন্দ মিছিল, আলোচনা সভা, দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ কেক কাটা অনুষ্ঠিত হয়।
আনন্দ মিছিলটি উপজেলা আ’লীগ কার্যালয়ের সামনে থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা আ’লীগ কার্যালয়ের সামনে এসে শেষ করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খন্দকার মঞ্জুরুল ইসলাম তপনের সঞ্চালনায়, ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি, বর্তমান ধনবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনার রশিদ হীরা এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখে ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ
এসময় উপজেলা আওয়ামীলীগ,মহীলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ ইউরোপ/২৪জুন/জই/ধনবাড়ী