• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ঝালকাঠি শৌলজালিয়ায় কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ইকোটুরিজম শেখ রাসেল শিশু পার্ক

বাঁধন রায় , ঝালকাঠি
আপডেট : সোমবার, ২৬ জুন, ২০২৩

ঝালকাঠি শৌলজালিয়ায় কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ইকোটুরিজম শেখ রাসেল শিশু পার্ক।ঝালকাঠির কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া গ্রামে বিষখালী নদীর তীরে ফেরিঘাট এলাকায় কোটি টাকা ব্যায়ে শেখ রাসেল শিশু পার্ক হচ্ছে। ঝালকাঠি জেলা পরিষদের অর্থায়নে শিশুদের মানসিক বিকাশের জন্য বিনোদনমূলক রাইডার, খেলাধুলা ও বসার স্থান ওয়াটার রাইডার, ইতিহাস ও ঐতিহ্যের মুরাল থাকছে জানিয়েছেন ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মাহ্মুদ হোসেন রিপন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান জানান, এই শিশু পার্কের বিপরীতে বিষখালীর নদীতে জেগে ওঠা চড়ে পাখিদের জন্য অভয় অরণ্য গড়ে তোলা হয়েছে। ফলে এখানে ইকো টুরিজমের একটি দর্শনীয় এবং আকর্শণীয় স্থান হিসেবে পরিচিত লাভ করবে। এখানে আসা বিনোদন প্রিয় শিশুরা বনায়ন ও পাখিদের নিয়ে প্রকৃতির নিবিড়ভাবে উপভোগ করতে পারবে। স্থানীয় ক্লাব শেখ রাসেল ক্রীড়াচক্র মনিটরিং করবে ও সার্বিক তত্বাবধায়ন ও ব্যবস্থাপনায় থাকবে ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদ। সম্প্রতি জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান সামছুল ইসলামা পিরু ও প্রকৌশলীকে নিয়ে প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন এসময় ইউনিয়ন চেয়ারম্যান মাহ্মুদ হোসেন রিপন তার সাথে ছিলেন। ঝালকাঠির কাঠালিয়ার শৌলজালিয়া প্রস্তাবিত শেখ রাসেল শিশু পার্কের স্থান পরিদর্শন করছেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান এবং প্রকৌশলী।

বিডিনিউজ ইউরোপ/২৬জুন/জই/ঝালকাঠি


আরো বিভন্ন ধরণের নিউজ