প্রকাশিত “মুক্তিযুদ্ধা ও ভোলা পুলিশ” এবং “দ্বৈপায়ন” স্মরণিকার মোড়ক উন্মোচন ভোলায়।ভোলা জেলা পুলিশ এর প্রকাশিত দু’টি স্মরণিকা “মুক্তিযুদ্ধ ও ভোলা পুলিশ” এবং “দ্বৈপায়ন” এর আনুষ্ঠানিক ভাবে মোড়ক উন্মোচন করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, ভোলা।গত ২২ জুন ( বৃহস্পতিবার ) পুলিশ সুপার বলেন, “মুক্তিযুদ্ধ ও ভোলা পুলিশ” এবং “দ্বৈপায়ন” স্মরণিকা দু’টি ভোলা জেলা পুলিশের সম্পদ হয়ে থাকবে। “মুক্তিযুদ্ধ ও ভোলা পুলিশ” বই’তে মহান মুক্তিযুদ্ধে ভোলায় তৎকালীন পুলিশ এর কার্যক্রম এর বর্ণনা রয়েছে।
তারি ধারাবাহিক কথায় আজ ২৪ জুন ( শনিবার ) ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে এই অঞ্চলের পুলিশের গৌরবোজ্জ্বল ইতিহাস ও সংগ্রামের বর্ণনা পাওয়া যায়। বলে মন্তব্য করেন পুলিশ সুপার সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম, ভোলা।অন্যদিকে “দ্বৈপায়ন” স্মরণিকার নামকরণটি দ্বীপের অধিবাসী বা দ্বীপের উন্নয়ন থেকে নেওয়া হয়েছে। স্মরণিকাটিতে ভোলা জেলা পুলিশের বিভিন্ন সদস্য সহ বিশিষ্টজনদের লেখা ও কলাম পাওয়া যায়, যেখানে সাম্প্রতিক কালে জেলা পুলিশের আধুনিকায়ন, কার্যক্রম সহ বিভিন্ন বিষয়ে তথ্য পাওয়া যাবে।
এ সময় আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ ) অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) ওসি রিপন চন্দ্র সরকার, অতিরিক্ত পুলিশ সুপার ( তজুমদ্দিন সার্কেল ) জনাব জহিরুল ইসলাম হাওলাদার।
সহকারী পুলিশ সুপার ( তজুমদ্দিন সার্কেল ) মাসুম বিল্লাহ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার প্রণয় রায়,
এম হাবিবুর রহমান, প্রেসক্লাবের সভাপতি অমিতাভ অপু, সাধারণ সম্পাদক ভোলা প্রেসক্লাব, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।
সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ ইউরোপ/২৬জুন/জই/ভোলা