• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলার চরফ্যাশনের পাঁচ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ দুই

তানজিল হোসেন, ভোলা
আপডেট : শনিবার, ১ জুলাই, ২০২৩

ভোলার চরফ্যাশনের পাঁচ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ দুই।ভোলার সাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ চরফ্যাশনের ৭ জেলের মধ্যে ৫ জনের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা, নিখোঁজের পাঁচদিন পর আজ বেলা ১২ টার দিক সাগর মোহনার তিনচর এলাকা থেকে এসব লাশ উদ্ধার করে লাশবাহি ট্রলার চরফ্যাশনের সামরাজ ঘাটের উদ্দেশ্যে রওয়ানা করেছে। সন্ধ্যা নাগাদ তারা ঘাটে পৌছাবে বলে জানা গেছে। শিবচর থেকে লাশ উদ্ধার করে আত্মীয় স্বজনরা।৩০ জুন ( শুক্রবার ) নিখোঁজ আছে আরও ২ জেলে বলে জানান স্থানীয় লোকজন, এ দিকে লাশ উদ্ধারের খবরের শুনে নিখোঁজদের স্বজনরা সামরাজ ঘাটে ভিড় করতে শুরু করেন।

সামরাজ ঘাটের আড়ৎ মালিক সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন পাটোয়ারী, ও চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, সাগরে মাছ ধরতে গিয়ে। গত ২৫ জুন অর্থাৎ ( রবিবার ) ভোলা চরফ্যাশন সামরাজ লঞ্চ ঘাটের জাহাঙ্গীর মাঝির ট্রলার নিয়ে ১১ মাঝি সাগরে মাছ ধরতে যায়। সেই দিন সাগর উত্তপ্ত থাকায় ট্রলারটি পানিতে ডুবে যায়, পরেরদিন ১১জেলের মধ্যে ৪ জনকে পাওয়া যায় রাঙাবালী থেকে। ২৮ জুন ( বুধবার ) এ পর্যন্ত চার জনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ থাকে আরও ৭ জন।

বৃহস্পতিবার থেকে নিখোঁজদের উদ্ধারের ব্যস্ত স্বজনরা ২টি ট্রলারে অভিযান চালিয়ে সাগরের তিনচর এলাকা থেকে রহিম মাঝি, হারুন, শরীফ, সাত্তার ও ফজলে করিম নামের ৫ জনের লাশ উদ্ধার করতে সক্ষম হয়েছে।
সিহাব সহ ২ জন এখনো নিখোঁজ রয়েছে বলে দাবি আত্মীয় স্বজনদের, লাশ বাহি ট্রলারটি দুপুরে তিনচর থেকে চরফ্যাশনের সামরাজ লঞ্চ ঘাটের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে, যা সন্ধ্যায় মধ্যে ঘাটে এসে পোঁছাবে।

বিডিনিউজ ইউরোপ/১জুলাই/জই/ভোলা


আরো বিভন্ন ধরণের নিউজ