• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোলায় যৌতুকের ক্ষোভে স্ত্রীকে বেধড়ক মারধর

তানজিল হোসেন, ভোলা
আপডেট : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩

ভোলায় যৌতুকের ক্ষোভে স্ত্রীকে বেধড়ক মারধর ।ভোলা সদর উপজেলার ১০ নং ইউনিয়ন ভেলুমিয়া ১নং ওয়ার্ডে স্ত্রীকে বেধড়ক মারধরে করেন যৌতুকের জন্য, অভিযোগ করে বলেন তার স্ত্রী আছিয়া। বেলা ৩টার দিকে এ অমানবিক ঘটনা ঘটে। আহত স্ত্রী বিবি আছিয়া ও তার সন্তান তাসফিয়া বর্তমানে ভোলা সদর ২৫০ শয্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।৫ জুলাই (বুধবার) ভুক্তভুগী স্ত্রী বিবি আসিয়া জানান, ইতোপূর্বেও কয়েক দফায় টাকার জন্য তার উপর শারীরিক নির্যাতন এবং বিভিন্ন হুমকি দিয়ে আসছেন তার বখাটে স্বামী মোহাম্মদ রাশেদ, সহ দেবর মোহাম্মদ রাকিব, কামিমুল্ল্যাহ।

অসুস্থ আছিয়ার জানান, স্বামী মোঃ রাশেদ সিএনজি ক্রয়ের জন্য নগদ ৫ লাখ টাকা দাবি করেন যৌতুক এবং পেড়াই মারধর করতেন এবং শিশু কন্যা তাসফিয়া সহ তাকে বাড়ি থেকে বের করে দেন টাকার জন্য।

ভোলা সদর হসপিটালে কর্তব্যরত চিকিৎসক জানান, আছিয়ার শ্বাস নিতে কষ্ট হচ্ছে। বুকে ও পিঠে জখমের দাগ হয়েছে। এই বিষয় অভিযুক্ত স্বামী বখাটে রাশেদ মুঠোফোনে গণমাধ্যমকে জানান, আমি রাগের মাথায় চর থাপ্পর দিয়েছি। কিন্তু কেন শ্বাস নিতে পারছে না, কেন অসুস্থ হয়ে পড়েছে এ ব্যাপারে আমি কিছু জানি না।উল্লেখ বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবার আইন গত বিচার দাবী জানিয়েছেন জেলা প্রশাসকের নিকট।

বিডিনিউজ ইউরোপ/৬জুলাই/জই/ভোলা


আরো বিভন্ন ধরণের নিউজ