• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় উত্তাল বিশ্ব মুসলিম ঐক্য পরিষদ, ভোলায় প্রতিবাদ ও বিক্ষোভ

তানজিল হোসেন, ভোলা
আপডেট : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় উত্তাল বিশ্ব মুসলিম ঐক্য পরিষদ, ভোলায় প্রতিবাদ ও বিক্ষোভ।
মত প্রকাশের স্বাধীনতার নামে সুইডেনে রাষ্ট্রীয় মদদে এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতে রাজধানী স্টোক হোমের সেন্ট্রাল মসজিদের সামনে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভোলায় প্রতিবাদ সভা ও শহরে বিক্ষোভ মিছিল করেন মুসলিম ঐক্য পরিষদের।

৭ জুলাই ( শুক্রবার ) জুমার নামাজের পর কালিনাথ রায়ের বাজার হাটখোলা জামে মসজিদ চত্বরে মুসলিম ঐক্য পরিষদের আয়োজনে এই প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মুসলিম ঐক্য পরিষদের বিশাল বিক্ষোভ মিছিলটি কালিনাথ বাজার থেকে শুরু হয়ে সদর রোড, হয়ে বাংলাস্কুল মোড় শহর প্রদক্ষিণ করে এবং নতুন বাজার গিয়ে শেষ হয়।

এ সময় বক্তারা এই ন্যাক্কারজনক ঘটনার ক্ষোভ প্রকাশ করে বলেন, পবিত্র ঈদুল আজহার দিন পবিত্র কোরআন পোড়ানোর এই জঘন্য ও নিকৃষ্টতম কাজে পশুরুপী মানুষেরাই বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত হয়ে থাকবে পৃথিবীর মুসলিম বাসীর হৃদয়ে।

সালওয়ান মোমিকা তার বক্তব্যে বলেন, পশ্চিমা সমাজে গণতন্ত্র, ন্যায় বিচার, মানবাধিকার এবং নারী অধিকারের মতো বিষয় গুলোর সাথে কোরআন শরিফ সাংঘর্ষিক এবং তাই এটা নিষিদ্ধ করা উচিত।

আর জানান, স্ট্রাম কুর্স অভিবাসন-বিরোধী ও ইসলাম-বিদ্বেষী বলে পরিচিত এবং সংগঠনটির নেতৃত্বে রয়েছেন রাসমুস পালুদান নামের একজন উগ্রপন্থী।

এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সারা বিশ্বসহ জেলা মুসলিম ঐক্য পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রহমান খাঁন তালুকদার, তার সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের উপদেষ্টা আলহাজ্ব মাওলানা মোঃ রুহুল আমিন।দৈনিক আজকের ভোলা পত্রিকার সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন।

এবং জেলা মুসলিম ঐক্য পরিষদের সহ-সভাপতি ও চিন্তাবিদ আলহাজ্ব মাওলানা মুফতী ইয়াছিন নবীপুরী, ঈমান আকিদা সংরক্ষণ কমিটি ভোলা জেলার সভাপতি ও খলিফাপট্রি জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ মুজির উদ্দিন। ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোহাম্মদ মোবাশ্বিরুল হক নাঈম, জেলা মুসলিম ঐক্য পরিষদের উপদেষ্টা মাওলানা আবু জাফর আব্দুল্লাহ, জাতীয় ইমাম সমিতি ভোলার সভাপতি আলহাজ্ব মীর মোঃ বেলায়েত হোসেন।

জেলা মুসলিম ঐক্য পরিষদের সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান মোমতাজী, জেলা মুসলিম ঐক্য পরিষদের সহ-সভাপতি ও ঈদগাহ জামে মসজিদের খতিব আলহাজ্ব মুফতি আহম্মেদ উল্লাহ, ঈমান আকিদা সংরক্ষণ কমিটি ভোলা জেলার সেক্রেটারি আলহাজ্ব মাওলানা মোঃ নুরে আলম, জাতীয় ইমাম সমিতি ভোলা জেলার সম্পাদক মাওলানা আব্বাস উদ্দিন।

ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক ও মুখপাত্র মাওলানা মোঃ মিজানুর রহমান, দারুল ইরফান মাদ্রাসা ঢাকার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী, বাংলাদেশে জমিয়াতুল মোদাররেছীন ভোলা সদরের সহ-সভাপতি মোঃ আমির হোসেন।

ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদের সদস্য মাওলানা মাকসুদ উল্লাহ আমিনী, ভোলা জেলা ক্বাওমী ছাত্র ঐক্য পরিষদের সভাপতি মুহাঃ জিয়াউর রহমান ফারুকী প্রমুখ।

বিডিনিউজ ইউরোপ/৭জুলাই/জই/ভোলা


আরো বিভন্ন ধরণের নিউজ