• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

চট্টগ্রামের মাদক ব্যবসায়ী ৪ কেজি গাঁজাসহ ভোলায় আটক

তানজিল হোসেন, ভোলা
আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

চট্টগ্রামের মাদক ব্যবসায়ী ৪ কেজি গাঁজাসহ ভোলায় আটক।ভোলা সদরের ইলিশা ফেরিঘাট থেকে গাঁজাসহ আরিফ নামের এক যুবক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ইলিশা মডেল পুলিশ। সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ আরিফকে আটক করে ইলিশা ফাঁড়ির পুলিশ। ১১জুলাই (মঙ্গলবার) আসামীকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এবং ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে সকালের দিকে এ এস আই রিপনসহ তার সঙ্গীয় ফোর্স নিয়ে ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করি। এ সময় মোঃ আরিফকে সন্দেহ জনক হলে তাকে আমরা তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হই। পরে গাজাসহ মাদক ব্যবসায়ী আরিফকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসি। এবং আরিফ চট্টগ্রাম বিভাগের পাহাড় তলী থানার ঝর্ণা পাড়া ইউনিয়নের মৃত আঃ কাদেরের ছেলে।

সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত আছেন বলে শিকার করেন বলে আমরা জানতে পারি আরিফকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আর বলেন, মাদক কার বারীদের বর্তমান ও স্থানীয় রুট হিসেবে চিহ্নিত করা যাচ্ছে ইলিশা ফেরিঘাট ও লঞ্চ ঘাট। তারা সব সময় এই লহ লঞ্চঘাট ব্যবহার করে যাচ্ছে দীর্ঘদিন যাবৎ।আমরা সবসময় সর্তক অবস্থায় রয়েছি, আমাদের চৌকস টীম ভোলাকে মাদক মুক্ত রাখতে সর্বক্ষণ ভূমিকা রাখছে।আমাদের এই অভিযান অব্যাহত থাকবে সব সময়।

বিডিনিউজ ইউরোপ/১৩জুলাই/জই/ভোলা


আরো বিভন্ন ধরণের নিউজ