সরকার গণভিত্তি হারিয়ে উন্মাদ হয়ে গেছে: দেওয়ান আবদুর রশিদ নীলু।অবৈধ সরকারের পদত্যাগ, অন্তবর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষে ১ দফা দাবি আদায়ে গণতন্ত্র মঞ্চের পদযাত্রা হয়েছে সকাল ১১ টায় গণতন্ত্র মঞ্চ বরিশাল জেলা ১ দফা দাবিতে পথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে জমায়েত ও সংক্ষিপ্ত সমাবেশ শেষে নতুন বাজার, জেলখানা মোড় হয়ে অশ্বিনী কুমার হল চত্বরে এসে সমাপ্ত হয়।
১৮জুলাই (মঙ্গলবার) গণসংহতি আন্দোলন ও গণতন্ত্র মঞ্চের বরিশাল জেলা সমন্বয়কারী জননেতা দেওয়ান আবদুর রশিদ নীলু’র, সভাপতিত্বে ও গণসংহতি আন্দোলন বরিশাল জেলা সাংগঠনিক সম্পাদক সাকিবুল ইসলাম সাফিনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন জেলা নির্বাহী সমন্বয়কারী আরিফুর রহমান মিরাজ, অর্থ সম্পাদক ইয়াসমিন সুলতানা।
জাতীয় সমাজতান্ত্রিক দল (রব) কেন্দ্রীয় কমিটির সদস্য সমিরন হালদার, বরিশাল জেলা সাধারণ সম্পাদক বিজয় কৃষ্ণ বড়াল, বিপ্লবী ওয়ার্কাস পার্টি জেলা আহ্বায়ক হারুন মাহমুদ, ভাসানী অনুসারী পরিষদ বরিশাল জেলা সদস্য আব্দুল মান্নান, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলা সভাপতি জাবের মোহাম্মদ।
নেতৃবৃন্দ বলেন, ‘ক্ষমতাসীন ফ্যাসিবাদী গুন্ডা বাহিনী আওয়ামী লীগ সরকার গণভিত্তি হারিয়ে উন্মাদ হয়ে গেছেন। ভোট ডাকাতি করে বিদেশি প্রভুদের দয়ায় ক্ষমতায় এসে দেশকে গভীর খাদে ফেলেছে।আজ সরকারের হাতে দেশ ও জনগন নিরাপদ নয়।
অবৈধ সরকারের ডিজিটাল নিরাপত্তা আইনের নামে জনগনের টুটি চেপে ধরেছে। দলীয় স্বার্থ উদ্ধারে গুম খুনের মত জঘন্য কাজে নিরাপত্তা বাহিনীকে ব্যবহার করছে আসছে ব্যাপক ভাবে। ফলে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকার আর কোন অধিকার নেই। নিশীরাতের সরকার দেশের ওপর জগদ্দল পাথরের মত বসে আছে। তাকে সরানোই এখন দেশের মানুষের একমাত্র মুক্তির পথ।’
নেতৃবৃন্দ আরও বলেন, ‘ফ্যাসিবাদী সরকার বাংলাদেশ রাষ্ট্র কাঠামোকে নানা ভাবে হুমকি এবং ধ্বংস ও বিপর্যস্ত করেছে। নির্বাচনী ব্যবস্থা, প্রশাসন, আইন ও বিচার বিভাগ সহ সবকিছু পকেটস্থ করেছে। এই ফ্যাসিবাদ থেকে উত্তরণের পথ হলো সরকারের পদত্যাগ।
আর তা না হলে জনগণ তার স্বার্থে রাজপথ দখলে নেবে, আগামীর বাংলাদেশ গড়ার সংগ্রাম গড়ে তুলবে বাংলার জনগণ। এখন প্রয়োজন একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তর। আর এই বন্দোবস্তোর জন্য প্রয়োজন জনগণের বৃহত্তর গণ আন্দোলন গড়ে তোলা।
বিডিনিউজ ইউরোপ/১৯জুলাই/জই/ভোলা