• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

নৌকা প্রতীকের মোঃ ফারুক হোসন বেসরাকারিভাবে নির্বাচিত

বাঁধন রায়,ঝালকাঠি
আপডেট : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

ঝালকাঠির পোনাবালিয়া ইউপি নির্বাচনে সুূষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ, নৌকা প্রতীকের মোঃ ফারুক হোসনে বেসরাকারিভাবে নির্বাচিত।ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ৮টা থেকে ভোট গ্রহন শুরু হয়ে শেষ হয় বিকেল চারটায়। নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত মো. ফারুক হোসেন খান নৌকা প্রতীক এবং স্বতন্ত্র প্রার্থী ওয়ারেচ আলী খান আনারস প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন। এছাড়া সাধারণ সদস্য পদে নয়টি ওয়ার্ডে ২৩ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। ইউনিয়নের নয়টি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ছিল ১২ হাজার ৯৪২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৭৭৪ ও মহিলা ৬ হাজার ১৬৮ জন। ব্যালট পেপারে এ নির্বাচনের ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে প্রায় ৭৫% ভোটার অংশগ্রহণ করেছে। সর্বশেষ বেসরকারি তথ্যমতে মোঃ ফারুক হোসেন প্রায় ২হাজার ৫শ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থীকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।

সকালে দেউরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মো. ফারুক হোসেন খান। এসময় তিনি বলেন, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে। কোথাও কোন সমস্যা হচ্ছে না। এভাবে নির্বাচন হলে নৌকার বিজয় সুনিশ্চিত হবে। ফলাফল যাই হোক আমি তা মেনে নিবো।
সকালে প্রতাপমহল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন সতন্ত্র প্রার্থী ওয়ারেচ আলী খান। তিনি অভিযোগ করেন, দুই নম্বর ওয়ার্ডের হাজরাগাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আমার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। কিন্তু ভোট গ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আমি বিপুল ভোটে বিজয়ী হবো।

বিডিনিউজ ইউরোপ/২০জুলাই/জই/ঝালকাঠি


আরো বিভন্ন ধরণের নিউজ